somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিচকা

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

• শুক্রবার। ছুটির দিন। এই দিনে পরিক্ষা হয় না। কিন্তু হরতালের কারণে পরিক্ষা না হওয়ায় আজ পরিক্ষা ছিলো। বাংলা দ্বিতীয় পরিক্ষা। জয়নুল স্যার কোশ্চেন করছে। অনেক কঠিন। আবিরের মন খারাপ। পরিক্ষা ভালো হয়নি।
অনেকটা পথ হাঁটার পর আবির রিক্সা খোজা শুরু করল। স্কুল থেকে ওর বাড়ি আসতে ২০ টাকা চায়। দামাদামি করলে ১৫ টাকা। মামনি প্রতিদিন ৩০ টাকা করে দেয়,তাই পনের টাকা ব্যাপার না। আজ এতটা রাস্তা হাঁটার পরও রিক্সাওয়ালাগুলা ২০ টাকাই চাচ্ছে।
আবির আবার হাটা শুরু করল,আজ হেটেই বাড়ি যাবে। কাল রসায়ন পরিক্ষা। অনেক কঠিন। অবশ্য আবিরের প্রিয় লেখক এই সাব্জেক্টেরই শিক্ষক ছিলেন।
একটা রিক্সা দেখা যাচ্ছে। রিক্সাওয়ালার চোখ ঘোলা। নিশ্চয়ই রাতে নেশা করছে, গাজার নেশা। সরকার সিগেরেটে ট্যাক্স বাড়াইছে, গাজায় কোনো ট্যাক্স নাই।
নেশাখোর রিকশায় যেতে মজা আছে। এরা পৃথিবীর কেউ না। ভিনগ্রহের মানুষ। মজার মজার গল্প করে, আর যেকোনো ভাড়ায় রাজি হয়।
আবির রিক্সাটাকে ডাকলো। অন্যদিন "এই মামা" বা "এই খালি" বলে ডাকে। আজ ডাকলো এই রিসকা। আবির যখন নৈবিত্তিক নিয়ে মহা টেনশনে তখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তা ভেজা। ভেজা রাস্তা পিছলা। আবির পিছলিয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। কিন্তু শব্দটা হয়ে গেলো এই রিচ্কা। "এই ঋ-ঋ-রিচ্কা; যাবেন?" গাজাখর রিচ্কাওয়ালা যাবে। আবিরের কাছে আসার জন্য রাস্তা পার করছে।
শরীরটাকে একটু পিছিয়ে নিয়ে সামনের চাকায় বল প্রয়োগ করল। বল ছাড়া বাংলাদেশে কিছু হয় না। রিক্সা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সব চলে বল প্রয়োগের মাধ্যমে। রিক্সাওয়ালা পর পর দুইবার চেষ্টা করল। প্রথম দুইবার পার করতে পারল না। প্রথমবার মোটরসাইকেল আর দ্বিতীয়বার একটা ট্রাক আসল। গাঁজাখোর রিচ্কাওয়ালা মনে হয় রবার্ট ব্রাউসের কাহিনীটা জানে; তৃতীয়বার চেষ্টা করল। হম্মম এই বার আসতে পারবে। রিক্সাওয়ালা কাছে আসায় আবির দেখলো, কৃত্রিম কোন নেশায় রিস্কাওয়ালার চোখ ঘোলা না। জন্মগত ভাবেই তার চোখ ঘোলা। অনেকে চোখে লেন্স ব্যাবহার করে চোখের রং বদলানোর জন্য। এই রিস্কাওয়ালাকে টাকা খরচ করতে হবে না। তার চোখের রং এমনিতেই আলাদা।
আবির ভালো করে দেখছে রিস্কাওয়ালাকে। উচ্চতা ৫ ফুট হবে। মুখে দাড়ি আছে। ২৫-২৬ বছর বয়সী দাড়ি। সাইজ করে কাটা,আজ শুক্রবার, আজকেই মনে হয় সাইজ করছে। কলপ ও লাগাইছে মনে হয়। দাড়ির শেষ সীমানাগুলোতে কালো কালো দাগ। ২৫ বছর বয়সী কেউ কলপ লাগাবে কেন!? কিন্তু লোকটার চোখে আধাত্বিক কিছু আছে।
-হম্ম, বাবু কই যাবা?
আবির বাবু না। 9এ পড়ে।আজকাল 9এ পড়া কেউ বাবু হয় না।
-জিয়া হার্ট ফাউন্ডেশন। কত?
- আপ্নে বলেন কত?
- আপনিই বলেন।
- ২০ টাকা।
- ১৫ টাকা যাবা।
- ঠিক আছে উঠ।
আবির উঠল। পরিক্ষা দিতে যাওয়ার সময়। মেঘগুলাকে অনেক সুন্দর লাগছিল। এখন কেন যেন কুৎসিত কুৎসিত মনে হচ্ছে। মনে হচ্ছে আকাশে ছাতা ধরছে। সাড়ে তিন ঘন্টা আগে যে জিনিস ভালো লাগছিল এখন কেন খারাপ লাগছে আবির জানে না। হয়তো মন খারাপ তাই নয়তোবা বৃষ্টি হয়ে গেছে তাই।
রিচ্কাওয়ালা একটা চেকচেক ফুলহাতা টি-শার্ট পড়ছে। কাছ থেকে দেখলে বুঝা যায় পুরনো,রং উঠে গেছে। কিন্তু একে যদি নতুন ফ্যাশন বলে চালিয়ে দেয়া হয়। ভালোই হবে। রিক্সাওয়ালা থুথু ফেলবে। থুথু ঘিন্না করার জিনিস। কেউ থুথু ফেললে দেখার কিছু নাই। কিন্তু আবিরের চোখে পড়ে গেলো। থুথুর রং গোলাপী। দেশের এক রাজনৈতিক নেত্রীর নাম গোলাপী। কিন্তু থুথুর রং গোলাপী হবে কেন? হুম, রিক্সাওয়ালা সঙ্গে ভাড়া করার সময় তার দাঁত দেখছিল আবির, পানের দাগে ভর্তি। এমন রং পানের কারনেই।
-আর কদ্দুর?
-এই তো সোজা যায়ে বামে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খানে এই খানে এই খানে। ডানে থামেন।
পোকেটে একটা ১০০ টাকার একটা ৫০ টাকার নোট। আবির দুইটাই বের করল। দুইটাই একসঙ্গে এগিয়ে দিল। প্রথমে একশো টাকার দিকে হাত বাড়ালেও সেকেন্ডের ভগ্নাংশে নিজের ভুল বুঝে পঞ্চাশ টাকাটা নিল রিচ্কাওয়ালা। পোকেটে থেকে দুইটা দশ টাকার নোট আবিরের দিকে এগিয়ে দিল,তারপর আজ সারাদিনের ইনকাম জমিয়ে রাখা পুঁটলীটা বের করে ভাংতি খুজতে লাগলো। ভাংতি খুজতে খুজতে হটাৎ করুন সুরে জিজ্ঞেস করল কোন ক্লাসে পড়?
-নাইনে।
- ওও
আবিরের খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করল আপনি কতদূর পড়ছেন? কিন্তু জিজ্ঞেস করল না। উত্তর টা আবির জানে। হয়তো বলবে "সিক্স পর্যন্ত তারপর আমার বাপ........."
এই সহজ কথাটা শোনার ক্ষমতা আবিরের নেই। ভাংতি নিয়ে বাড়ি চলে এল আবির। কাল রসায়ন পরিক্ষা।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×