কোনো এক বিকেলে,
আকাশের ওই মেঘগুলি বৃষ্টি হয়ে, তোমায় কাঁদালে,
একবার ফিরে তাকিও জানলার ওপারে,
হয়তো ততক্ষণে অট্টালিকাগুলো সব ধুয়ে-মুছে গেছে।
মাথা উচু করে আছে শুধু কিছু শৈবালছানা।
জীবনানন্দের বুনো হাঁসের দল,
দো'রঙ্গা রামধনু।
আর আমার কবিতার ঘাসবিছানা।
নগর জীবনে শ্বাস নাও,নাকি ধোঁয়া টানো?
বৃষ্টিতে একটু জানালা খোলো,
নতুন এক ধোয়া চোখে দিবে ধরা।
শিশির-কুয়াশা ভরা বিষ্টিধোয়া।
টিউবলাইটটার আলোর ঝলকানি
শুধুই যখন ক্লান্তির কারণ,
দেখবে মেঘরাজের আলোর মিছিল।
কে করেছে বারণ?
একবার বিকেলে ,
জানলা খুলে তাকাও না কেন আকাশে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


