somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতার্ত মানুষের পাশে ছাত্র সংগঠন আগুয়ান-৭১

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন শীতার্ত মানুষের পাশে দাড়াই । ইতিমধ্যে বেশকিছু জায়গাতে প্রচুর পরিমাণে হাড় কাপানো শীত পড়ছে । কিছুদিন পর হয়তো এর তীব্রতা আরও বাড়বে।




শীত পড়লে ই আমরা অনেকেই শিক্ষা-সফর, মজা-আনন্দ নিয়ে ব্যস্ত থাকি । অনেকেই রাঙামাটি,খাগড়াছড়ি, বান্দরবন, সুন্দরবন ইত্যাদি অনেক অনেক জায়গায় শীত উপভোগ করতে যাই । কখনও কি ভেবে দেখেছেন, আপনি যখন ঘুরতে যাচ্ছেন বা কোথাও শীতের মধ্যে মজা করতেছেন? তখন আপনার ই এলাকায় রাস্তায়, ফুটপাত, রেল লাইনের দুধার ধরে অনেকেই শুয়ে আছে । হয়তো কেউ কেউ ভেবে দেখেছেন!

বাংলাদেশে শীত ঋতু মানে যারা বিত্তবান তাদের জন্য শুধু আনন্দ-মাস্তি । শীত আসলেই যেন বিনোদনের মাত্রা বেড়ে যায়। কিন্তু যাদের শরীরে ঢাকার মত তেমন কিছু নেই । তাদের জন্য শুধু ঠান্ডার সাথে জীবনযাপন করা ।

আমরা অনেকেই পথ চলতে গিয়ে দেখতে পাই, টিভির পর্দায় ও পত্রিকাতে নিঃস্ব মানুষগুলো কে দেখতে পাই। আমরা কি তাদের কষ্ট দেখার জন্য জন্মেছি । শুধু নিজের জীবনের সুখ-শান্তি ভোগবিলাস করব। না, আমরা তা করব না । আমরা যদি কোন মানুষের জীবন বাঁচাতে সাহায্য না ই করি। তাহলে বেঁচে থেকে লাভ কি? একদিন এই টাকা-পয়সা, ব্যাংক-ব্যালেন্স সব শেষ হয়ে যাবে । এটা যদি বিশ্বাস করি । তাহলে নিজের জীবন থাকতে সেই টাকা হতে নিঃস্ব মানুষগুলো কে তো জীবন বাঁচাতে সাহায্য করতে পারি। তাহলে কত ই ভালো হতো? তাদের পাশে কি আমরা দাড়াবো না? আমরা যে দেশের নাগরিক, ঐ ফুটপাত, রেললাইনের নিঃস্ব মানুষগুলো সেই দেশের নাগরিক । যদি এই নিঃস্ব মানুষগুলো এদেশের নাগরিক হয়, তাহলে আমরা কেন তাদের দেখার দায়িত্ব নিতে পারব না? আমি জানি না, সরকার থেকে এদের কতটুকু সাহায্য করা হয় । যদি সাম্প্রতিক কিছু দুর্নীতির কথা মাথায় রেখে বিবেচনা করি, তাহলে দেখা যায় সরকার থেকে প্রাপ্ত সাহায্য সরকার কর্তৃক পরিচালিত নেতারা এর অর্ধেক নিজেরা বিক্রি করে খায় । আর কিছু এনজিও অন্যান্য ফাউন্ডেশন এর লোকেরা এই নিঃস্ব মানুষগুলো দুঃখ কষ্টকে নিজের হাতের মুঠোয় এনে নিজেদের বড় প্লাটফর্মের জন্য নিজেদের জীবিকা নির্বাহ করে । আমার জানামতে কয়কটি সংগঠনের লোকেরা এইসব কাজের লিপ্ত দেখেছি । এরকম হয়তো আপনি করবেন না । কারণ, আপনার মধ্য সততা ও দেশপ্রেম আছে । আমরা যদি নিজেদের সততা ও দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করি । তাহলে আমাদের দেশ আরও উন্নত হতো। কিন্তু আমরা তা করি না। আর যারা করে তাদের কাজের প্রতি উৎসাহ দেই না । কিন্তু এটা আমাদের জন্য একদমই ঠিক নয় । আসুন আমরা সকলে একযোগে শীতার্ত মানুষের পাশে দাড়াই । নিজের সদিচ্ছায় যতটুকু পারি, ততটুকু সাহায্য করার চেষ্টা করি ।

আপনি যদি সাহায্য ও করতে চান বা বিস্তারিত জানতে ইচ্ছুক হয়ে থাকেন -

যোগাযোগ করুন - আগুয়ান-৭১ এর ফেইসবুক গ্রুপ বা আগুয়ান-৭১ এর ফেসবুক পেইজ

অথবা ফোন করুন - +8801969820134 বা +8801954636619
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×