somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন 'নগণ্য' সৎ পুলিশের প্রতি ততোধিক নগণ্য শ্রদ্ধাঞ্জলি

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

POLICE এর পূর্ণ অভিব্যক্তি শুনে আজকালকার দিনে হাসি লাগতে পারে।শুনবেন?
P- Polite,
O-Obedient,
L-Loyal,
I-Intelligent,
C-Courageous,
E-Efficient.
এখনকার দিনে পুলিশ নামটা ভীতির। শুধু আর দশজনের কাছে না আমার কাছেও । শুনলেই মনে হয় দূর্নীতিবাজ , ঘুষখোর সেখানে উপরের পেশার বিস্তারিত মানেটা একটা হাসির কৌতুকই বলা চলে।

কিন্তু আজকে এ নিয়ে হাসতে বসি নি। বাসায় প্রথম আলো রাখে। এইকারণেই নামটা নিলাম কারণ জানি না অন্য পত্রিকাগুলো খবরটাকে কতটা গুরুত্ব দিয়েছে, খুব একটা দেবার মত কোন সংবাদ তো না! যা হোক ,পেপারের ৩ নং পাতার নিচের দিকে মোটামুটি বড় করে একটা খবর- ছিনতাই ঠেকাতে প্রাণ দিলো দিল পুলিশ। ভিতরে লেখা টুরিস্ট পুলিশ কনস্টেবল মোঃ পারভেজ হোসেন কিভাবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান।

মনে পড়লো আমার এক স্যারের কথা, দেশে মানুষ পুলিশকে গালি দেয় , কিন্তু একদিনের জন্য এদেরকে উঠিয়ে নেয়া হোক ,দেশটা নরকতুল্য হয়ে উঠবে। সত্যি পুলিশ আছে, শুধু আছে - এই উপস্থিতিটা অনেক বড় একটা ব্যাপার !

অপরাধী পুলিশের কান্ড কীর্তি প্রথম পাতায় হামেশা আসে। কিন্তু সৎ পুলিশটার কথা ৩ নং পাতায় - অনেকের চোখেই পড়বে না।এমন কেন হয়? হয়ত কিছু নগদ পুরস্কার , হয়ত কখনো একটা মেডেল , সামান্য সম্মান, হয়ত বিচার খুব ভাগ্যবান হলে ,এই-ই সৎ নির্ভীক মানুষগুলোর প্রাপ্তি।এরপরেও কেন আমাদের দেশে ভালো সংবাদের আকাল সেটা বুঝতে পারছেন? এদেশে ভালো মানুষেরা প্রচার পায় না, নষ্টরা স্টার হয়ে ওঠে। মাত্র ৩০ বছর বয়সেই যে সম্ভবনাময় কর্তব্যপরায়ণ প্রাণটা ঝরে গেল তা তাই কোন বড় খবর হয় না, এমনকি কেউ হয়ত আলগোছে বলবো , ছেলেটা বড়ই বোকা ছিল, তাই প্রাণের মায়া করে নি, কি দরকার ছিল এর? কোন আমলা, কোন র‌্যাব, কোন পেটি রাজনীতিবিদ যত খারাপ হয় তাদের আমরা ততই বাহবা দিই। চোর শুনলে গণধোলাই দিতে সবার আস্তিন উপরে উঠে যায়, ডাকাত শুনলে ভয় ও সম্ভ্রম জাগে,স্যালুট ঠুকি। তা স্যালুট তো স্যালুটই - আতঙ্কের উপজাত হোক কিংবা শ্রদ্ধার।বাইরে এর তফাৎ কি?


লিংক:
http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-07-24/3
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৮
৪৮টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×