
সহোদর দুই ভাই প্রতিযোগিতায় নামলে ছোটভাই জিতে যাওয়ার অর্থ সবসময় এমন নয় যে, ছোট ভাই-ই জিতেছে। অনেক সময় এমনটাও তো হয়, বড়ভাই ছোটভাইয়ের মুখে হাসি ফোটাতে নিজের জিৎ বিসর্জন দিয়েছে। প্রকৃতপ্রস্তাবে এই জিৎ বড় ভাইয়েরই। কিন্তু সমাজ ভাবে- বড়ভাইয়ের চেয়ে ছোটভাই ঢের শক্তিশালী। মজবুত। চালাক। তখন বিজয়ীর চেহারাতেও এক ধরনের বিশেষ মুডের উপসর্গ দেখা দেয়।
অনেকে হঠাৎ করে অযথা নিজেকে খুব বড় মাপের ভাবতে শুরু করেন! আবার কেউ নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও খুব ছোট বা তুচ্ছ ভাবেন! এটি এক ধরনের কমপ্লেক্স। ব্যক্তির ভেতর দুই ধরনের কমপ্লেক্সিটি তখনই কাজ করে, যখন তিনি স্বাভাবিক মানুষের মত স্বাভাবিক থাকতে পারেন না! এবং আচরণের ভারসাম্যও বজায় রাখতে পারেন না।
অনেক সময় এই কমপ্লেক্স থেকে মুডও ওঠানামা করে! অবাক হওয়ার বিষয় হলো, এটির সাথে এক ধরনের আবেগজনিত মানসিক রোগের নাম ও বৈশিষ্ট্য জড়িয়ে আছে! এ রোগটির নাম ‘বাইপোলার মুড ডিসঅর্ডার’। কখনো খুব উচ্ছ্বসিত আবার একটু পরেই বিরক্ত হওয়া কিংবা মুড ওঠানামা করা বাইপোলার ডিসঅর্ডারের রোগের প্রধান লক্ষণ।
উপসংহারে এই মুড কন্ট্রোল করতে না পারলে একটা উপদেশ দেই- যে সম্পর্ক আপনাকে ভালো থাকতে দেয় না। সেটার চেয়ে আকাশের তারা গোনা অনেক ভালো।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


