somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরদোয়ানের প্রতি এক প্রতীকী বৃদ্ধার ভালোবাসা

৩১ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
‘‘মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট
গম্বুজ আমাদের হেলমেট
মিনার আমাদের বেয়োনেট
এবং বিশ্বাসীরা আমাদের সৈনিক’’

না, এটি কোনো কবির কবিতা নয়। এটি এক অপরাজেয় সৈনিকের তেজস্বী উচ্চারণ। এক সময় তুরস্কে ইসলামি রাজনীতি নিষিদ্ধ হলে এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন রজব তাইয়েব এরদোয়ান। সে বিক্ষোভে এটি আবৃতি করে প্রতিপক্ষের রোষানলে পড়েছিলেন। সে অপরাধে তাকে ৪ বছরের কারাদণ্ডও দেয়া হয়েছিল। বলা হয়ে থাকে, ১৪৫৩ খ্রিষ্টাব্দে কনস্টান্টিনোপল বিজয়ী সুলতান মুহম্মদ ফাতিহের পর তিনি এক নয়া সুলতান হিসেবে আবির্ভূত হন। তুর্কি জাতির মুক্তির জন্য তিনি হাতে তুলে নেন আলোকবর্তিকা। তার মধ্যে যে আলোর স্কুরণ ঘটেছে, তা আর কারো প্রতিরোধ করার জো নেই। তাই কালের বিবর্তনে ও সময়ের প্রয়োজনে তিনি এখন নায়ক থেকে মহানায়ক।

তিনি অতীতে নায়ক-মহানায়ক কিছুই ছিলেন না, জীবন-জীবিকার তাগিদে ইস্তাম্বুলের রাস্তায় রাস্তায় লেবু বিক্রি করতেন। বাবাও আহামরি কিছু ছিলেন না। তুর্কি কোস্টগার্ডের সদস্য ছিলেন মাত্র। এমন এক অবস্থা থেকে মহাকব্যিক উত্থান, যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তিনি এখন তুরস্কের সবচেয়ে জনপ্রিয় ক্যারিশম্যাটিক নেতা। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ৬১ বছর বয়সী এই মানুষটি এবার তুরস্কের রাষ্ট্রক্ষমতা পাকাপোক্ত করতে আরও একধাপ এগিয়ে গেছেন। আগামী দিনগুলো আরও কুসুমাস্তীর্ণই হবে বলে মনে করেন আন্তর্জাতিক বোদ্ধামহল।

এরদোয়ানের প্রতি এক বৃদ্ধ মহিলা ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে অন্তর্জাল দুনিয়ায়। ছবিটি দেখার পর আমার কাছে বৃদ্ধাকে মনে হয়েছে প্রতীকী বৃদ্ধা। কারণ, বৃদ্ধার এ ভালোবাসা কেবল তার একার নয়, অনেকে এমন উজাড় করে ছুঁতে চায় তাকে। এ স্পর্শ কামাতুর নয়, একান্ত ভালোবাসার। অথচ জার্মানি তার বিনাশ দেখতে উদগ্রীব। ফ্রান্স তার কবর তৈরি করছে বহু বছর ধরে। নেদারল্যান্ড তার পতনের জন্য যা করা যায় সবই করল। ইউরোপীয় ইউনিয়ন তার অস্তিত্বকে সহ্য করতে পারছে না। আমেরিকার চোখের বিষাক্ত বালি হয়ে আছেন তিনি।রাশিয়া নতজানু তুরস্ক দেখতে চায় বলে তার ধ্বংস চায়। চীন- ভারতও চায় না এই মেরুদণ্ডঅলা মুসলিম নেতাকে। ইসরাইল তো তার অবসানে দিন গুণছে। তার পতন চায় ইরান, ইরাক। তার সর্বনাশ চায় সৌদি-অারব আমিরাত। তার উচ্ছেদ চায় মিসরের সিসি, সিরিয়ার আসাদসহ অনেক স্বৈরশাসকেরা।

আইএসের চোখে তিনি হত্যাযোগ্য মুরতাদ। গুলেনপন্থীদের কাছে কর্তৃত্বপরায়ণ একনায়ক। আন্তর্জাতিক মিডিয়ার কাছে নিন্দিত ‘সুলতান’। ফেসবুক বিপ্লবীদের চোখে ফাসেক-মুনাফিক। বিদ্রোহী কুর্দিরা তক্কেতক্কে অাছে তাকে শেষ করার জন্য। স্বদেশী স্যেকুলাররা ওৎপেতে আছে তার সর্বনাশ ঘটানোর জন্য। বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা ও চিন্তাবিদরা ভাবছেন, কিভাবে তার সমাপ্তি রচনা করা যায়! রবার্ট ফিস্ক থেকে নিয়ে রোপার্ড মারডক—সকলের চোখের কাঁটা তিনি। কিন্তু মজলুম কুদসের পাশে, ইয়ামান-সুমালিয়া-আরাকানের পাশে, রোহিঙ্গা-সিরিয়া শরণার্থী কিংবা কাতারের পাশে, হামাস-ইখওয়ান কিংবা ইউরোপীয় মুসলিমদের পাশে যখন তার শক্তিমান উপস্থিতি দেখি, যখন দেখি তুরস্কের ভেতরে তার লড়াই, পুরো জাতিকে ধর্মহীনতার কঠিন কারাগার থেকে মুক্ত করার ধারাবাহিক প্রয়াস, অতীত গৌরবকে ফিরিয়ে আনার চেষ্টা ও ব্যকুলতা, তখন তার নানা সীমাবদ্ধতাকে মাথায় রেখেও অলক্ষ্যেই উচ্চারিত হয়—এরদোয়ান! আপনাকে ভালোবাসি।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×