somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরবানির পশু জবেহ করার পর পশুটি হার্টএ্যাটাকে মারা গেলে কি কোরবানি হবে?

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোরবানির পশু জবেহ করার পর পশুটি হার্টএ্যাটাকে মারা গেলে কোরবানি সহিহ হবে?

আর জবেহ করার পরে পশুটি রগ বিচ্ছিন্ন হওয়ার কারণে মারা গেলো, নাকি হার্টএ্যাটাকে কিংবা স্পাইনাল কর্ডে আঘাত করার কারণে কোমায় চলে গেলো, তা নির্ণয় করার উপায় কি?

পোস্টমর্টেম করতে হবে নাকি?

আজকে সকালে এক গণমাধ্যমে ‘কোরবানির পশুর জবেহের পর স্পাইনাল কর্ডে আঘাত করলে কোরবানি সহিহ হবে না’ মর্মে একটি সচেতন পোস্ট দেখলাম। আমার উপরের প্রশ্নগুলো তার ওই সচেতনি পোস্ট পড়েই জেগেছে। তাই এ ব্যাপারে কিছু লেখার ইচ্ছা জাগলো। আসলে যারা স্যোসাল মিডিয়া বা গণমাধ্যমে প্রচার করছেন, জবেহ করার পর ছুড়ি দিয়ে গলার স্পাইনাল কর্ডে খোঁচা দেয়ার কারণে পশুটি যদি ভিন্নকারণে মারা যায়, তাহলে কোরবানি হবে না। বিষয়টি এমন নয়।

আপনার পশুটিকে তাড়াতাড়ি নিস্তেজ করার জন্যে কিংবা পশুটিকে কষ্ট না দেয়ার জন্যে অনেকে স্পাইনাল কর্ডে অাঘাত করে থাকে। অথচ কোরবানির পশু জবেহ দেয়ার সবচে কম কষ্টদায়ক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো, খুব ধারালো ছুরি দিয়ে পশুর গলার চামড়া, তারপর শ্বাসনালী (Trachea), খাদ্যনালী ও ব্রেইনে রক্তবাহী প্রধান দুটি ধমনী ক্যারোটিড আর্টারি (Carotid artery) ও প্রধান দুটি শিরা (Jugular Veins) কেটে ফেলা। এই আর্টারি কাটার সাথে সাথেই পশুর শরীরের সব রক্তপ্রবাহিত হয়ে যায়। এরপর সে আর কোন ব্যথা অনুভব করে না। আর এ কারণেই ইসলামে ভোতা ছুরি-চাকু দিয়ে জবেহ করা মানা আছে।

জেনে রাখা ভালো, প্রত্যেক পশুর পিঠে থাকে একটি মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের যোগাযোগ শুধু পশুর পিঠেই নয়, গলা অবধি স্পাইনাল কর্ডের যোগাযোগ আছে। শুধু তাই নয়, স্পাইনাল কর্ড ব্রেইনের সাথে আমাদের শরীরের সব পেশীগুলোর যোগাযোগ রক্ষা করে। তাই যখনি পশুর মূল তিনটি রগ কাটার কারণে রক্ত বের হতে থাকে, ব্রেইন হৃৎপিণ্ডকে মেরুদণ্ডের মাধ্যমে সিগন্যালাইজ করে। হার্ট তখন আরও জোরেজোরে পাম্প করে এবং ব্রেইন প্রচুর সিগন্যাল দিতে থাকে, ফলে শরীর থেকে সব রক্ত খুব অল্প সময়ে বের হয়ে যায়। এতে মাংসের মধ্যে কোন রক্ত থাকে না।

পক্ষান্তরে স্পাইনাল কর্ডে আঘাত করলে এই যোগাযোগ নষ্ট হয়ে যায়। আর ব্রেইনের সিগন্যাল ব্যাতিত যেহেতু হার্ট পাম্পিং সম্ভব নয়, যার কারণে শরীর থেকে যথেষ্ট রক্ত বের হয় না। আর রক্তে জীবাণু থাকার আশঙ্কা আছে, তাই রক্তসমেত গোস্তভক্ষণ কোরবানি মাকরুহ হওয়ার জন্য যথেষ্ট।

তবে শেষ কথা হলো, কোরবানির পশুর মূল তিনটি রগ কাটার পর পশুটি যেভাবেই মারা যাক, কোরবানি সহিহ হবে! তবে স্পাইনাল কর্ডে আঘাতের ফলে যদি রক্তপ্রবাহে বিচ্যুতি ঘটে, তাহলে মাকরুহে তাহরিমি হবে। কারণ, কোরবানির পশুর সাথে মিশ্র ইবাদতের মধ্যে রক্তপ্রবাহটাও ইবাদতের অন্তর্ভুক্ত। তাই মানুষের ত্রুটির কারণে রক্তপ্রবাহ না হলে মাকরুহে তাহরিমি হবে। এজন্য এ ধরনের কাজ পরিহার করাই শ্রেয়।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×