somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিদওয়ান হাসান
বিন্দুর মাঝে সিন্ধু দর্শনের আশায় পথ চলি...

জেনো, বিজ্ঞান লড়েছিল একা, মসজিদ মন্দির নয়...

২২ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"যদি বেঁচে যাও এবারের মতো
যদি কেটে যায় মৃত্যু ভয়,
জেনো বিজ্ঞান লড়েছিল একা
মসজিদ মন্দির নয়।"


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব যখন টালমাটাল অবস্থা, স্থবির হয়ে পড়েছে সবকিছু। এ অবস্থায় করোনার ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। এরমধ্যেই উপরের ছন্দজাতীয় কবিতা দিয়ে তৈরি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বৈশ্বিক এই দুর্যোগেও নিজেদের মার্কেটিং আর বিদ্বেষ ছড়ানোর কাজ থেকে বিরত থাকতে পারলো না বিজ্ঞান আর প্রগতির এসব ফেরিওয়ালারা।

মসজিদ মন্দিরের কাজ কি করোনার বিরুদ্ধে লড়া? বিজ্ঞানের সাথে এর তুলনা আসে কেন? বিজ্ঞানের কাজ বিজ্ঞান করবে। আদালত কি করোনার বিরুদ্ধে লড়ে? ল্যাব করোনার বিরুদ্ধে লড়তেছে। তাই বলে ফার্ম, ফ্যাক্টরি, মুদির দোকান, জাদুঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন, হোটেল, এপার্টমেন্ট ইত্যাদি সবইকে করোনার বিরুদ্ধে লড়তে হবে?

মেনে নিলাম, বিজ্ঞান একা লড়ছে। তবে মসজিদ-মন্দির একাই যে চুপ করে দাঁড়িয়ে আছে তা নয়। ‘লড়াই’ শব্দটার সাথে যা যা জড়িত সেসবও তাকিয়ে দেখছে শুধু। কোটি কোটি ডলারের মারণাস্ত্র, নিমিষে দুনিয়া ধ্বংস করে দেওয়ার মতো পারমানবিক বোমা, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, কামান, গোলা-বারুদ এই সব কিছুও অকেজো হয়ে পড়ে রইছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে কিভাবে লড়ছে এসব?

বিজ্ঞানকে আমরা লড়াইয়ের অস্ত্র হিসেবে দেখতে চাই না। পৃথিবী যে নিয়ম দিয়ে চলে সেটাই বিজ্ঞান। ভাইরাস যেমন বিজ্ঞান মেনে আমাদেরকে মারছে, আমরাও বিজ্ঞান ব্যবহার করে সেখান থেকে বেড়িয়ে আসার চেষ্টা করছি, এই যা। মসজিদ-মন্দির তো বিজ্ঞান চর্চা করতে নিষেধ করেনি। আপনি নাস্তিক হতে পারেন, অসুবিধা নেই। ভিন্নমত থাকবেই। যুগে যুগে ছিল। মানুষ হিসেবে নিজস্ব দর্শন ও বিশ্বাস বেছে নেয়ার অধিকার সবার আছে। কিন্তু নিজের বিশ্বাস, নিজস্ব মত প্রতিষ্ঠা করতে গিয়ে যদি অন্যের বিশ্বাসকে আক্রমণ করতে হয়, তবে অবশ্যই সেটা অন্যায়। মারাত্মক অন্যায়।

আরেকটা কথা, যদি বেঁচে যাও এবার মতো, যদি কেটে যায় মৃত্যুর ভয়। এই যদিমূলক সংশয় দিয়ে যারা বিজ্ঞানকে খোদার আসনে বসাচ্ছেন। একবার ভেবে দেখেছেন, যদি মৃত্যুর ভয় না কেটে যায়, যদি এবার না বেঁচে যান- কী হবে?

জেনো, মসজিদের আঙিনায় হয়েছে তোমার জানাযা। জেনো, শ্মশানে পুড়েছে তোমার লাশ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×