somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইক্রোএক্সপ্রেশনঃ মনের কথা পড়ার যে বিদ্যা!! দ্বিতীয়পর্ব- সত্য-মিথ্যা নির্ণয়ের পোস্টটির উত্তর ও ব্যাখ্যা

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল পোস্ট বেশ বড় হয়ে গেছে, আর জায়গা হচ্ছিল না, তাই আলাদা করে সমাধানটা দিলাম।
প্রথমেই বলে নি... ব্লগার নিশাচর০০ শুধুমাত্র সঠিক উত্তর দিয়েছেন। :)

যারা প্রথম পোস্টটা পড়েননি, তারা কষ্ট করে সেটা একটু আগে পড়ে নেবেন।

উত্তরঃ
-
-
-
-
-
-
-
১, ২ ও ৪ নং সিকোয়েন্সে স্ত্রী মিথ্যা বলছে, শুধু ৩ নং সত্যি।

১ নং মোটামুটি সবাই ধরতে পেরেছেন যে মিথ্যা। স্ত্রীর চোখ বন্ধ করা আর জানালা দিয়ে বাইরে তাকানোটা খেয়াল করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এছাড়া শুরুতেই তার ডিফেন্সিভ মনোভাবটা খেয়াল করুন, কিছু সন্দেহজনক বাক্য ব্যবহার খেয়াল করুন। অন্যান্য পয়েন্টের সাথেও তার আচরণ মিলে যায়।

২ নং পয়েন্টের শেষ লাইনটা খেয়াল করুন। পোস্টে আলোচনায় দেখেছি যে রেগে যাওয়া মানে সত্যি বলারও বেশ সম্ভাবনা রয়েছে, কারণ বিনা দোষে দোষী হলে অন্তত নব্বুই ভাগ মানুষ রেগে যায়। অর্থাৎ এর কথা সত্যি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পানির গ্লাস আর শেষ লাইন, এ দুটো লাইনের টুইস্ট ধরতে পারলেই বোঝা যায় স্ত্রীর মিথ্যার পাল্লাই ভারী; এবং তার দুর্বল দিকটা স্পষ্টভাবে চোখে পড়ে। পানি খাওয়া, দ্রুত এক্সপ্রেশনের পরিবর্তনটাও লক্ষ্য করুন।

৩ নং পয়েন্টেও স্ত্রী রেগে গিয়েছে, কিন্তু তার অ্যাপ্রোচ দ্বিতীয়জনের চেয়ে বেশ ভিন্ন। এখানে পানি খাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার; বড় ধরনের মিথ্যা বলার সময়, বিশেষ করে অপ্রস্তুত সময়ে এভাবে পানি/চা খাওয়া রীতিমতো অসম্ভব। তবে একই প্রশ্ন উলটো স্বামীকে জিজ্ঞেস করা, অর্থাৎ এনকাউন্টারের ব্যাপারটা আমি বেশ দ্রুত টেনে এনেছি লেখার সুবিধার্থে, এটা আসতে আরও কিছু সময় প্রয়োজন।

৪ নং পয়েন্ট স্ত্রীর নির্লিপ্ত ভাব আর অভিনয়টা বেশ স্পষ্ট। সে নিজে থেকেই হড়বড় করে অনেক কথা বলে ফেলেছে। আর একেবারে শেষে বনানীর কথা বলাটা খেয়াল করুন। এটা খুব গুরুত্বপূর্ণ না, তবে মিথ্যাগুলো emphasize করে। একই তথ্য ব্যবহারের সেই পয়েন্টটা মনে করুন।

কারও এরপরও প্রশ্ন আর ব্যাখ্যা থাকলে নির্দ্বিধায় করতে পারেন, সাধ্যমত উত্তর দেয়ার চেষ্টা করব।

শেষে আগের একটা কথাই রিপিট করছি... শুধু থিওরিটিক্যাল জ্ঞানে এই মিথ্যাগুলো থেকে সত্য আলাদা করা অনেক কঠিন। এর জন্যে প্র্যাকটিস আর সঠিক ইন্সট্রাকশনের বিকল্প নেই। কিন্তু আপনি যদি নিজে একটু-আধটু প্রয়োগ করার চেষ্টা করেন পয়েন্টগুলো ব্যবহার করে, বাজি ধরে বলতে পারি বেশ কিছু ক্ষেত্রে আপনি সফল হবেন, আমার মতো। তখনই উৎসাহটাও অনেক বেড়ে যাবে।

মন্তব্য দয়া করে প্রথম পোস্টেই করুন। :)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×