somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজন্ম-হুংকার : দিনাজপুরের অরাজনৈতিক গণজাগরণ মঞ্চ থেকে আমার কথা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেরই ধারনা আমরা শুধুই জামাত-শিবির এর বিরুদ্ধে আন্দোলনে নামছি। এটাও শোনা যাচ্ছে যে এই আন্দোলন ইসলাম বিরোধী আন্দোলন। আবার কেউ কেউ সুযোগ পেয়ে বলছে আমরা আওয়ামীলীগের বংশধর। এধরণের ধারনা রাখা মানুষদের শুধু একটাই উপাধি মানায়... "ছাগু"!!!

সারা দেশের বাকি গণজাগরণ মঞ্চের ব্যাপারে জানি না, কিন্তু আমাদের দিনাজপুরে আমরা কোন রাজনৈতিক দলকে প্রশ্রয় দিচ্ছি না!!!... রাজনীতিবিদরা আমাদের আন্দোলনের নেতৃত্ব নেওয়ার চেষ্টা করলেও "প্রজন্ম-হুংকার" সম্পূর্ণ অরাজনৈতিক একটা মঞ্চ। আমরা যারা এর জন্য কাজ করছি তারা শুধুমাত্র দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আন্দোলন করছি। এটা সত্য যে এই আন্দোলনে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও আসছে, কিন্তু এই কারনেই এটা গণজাগরন। কারণ এখানে দল মত নির্বিশেষে সকলের একটাই দাবী... "সকল রাজাকারের ফাঁসি চাই।" আর সকল রাজাকার মানে সকল... শুধু জামাতের না, রাজাকার যে দলেরই হোক তার ফাঁসি হওয়া উচিৎ। যে মানুষ গুলো চায়নি বাংলাদেশ স্বাধীন হোক তাদের বাংলার মাটিতে বেঁচে থাকার কোন অধিকার নেই। সে যেই রাজনৈতিক ব্যানারের আড়ালেই থাক আমরা তার উপযুক্ত শাস্তি এবং রাজনৈতিক অধিকার থেকে বহিস্কার চাই!!! জামাতের রাজনীতির বিরোধিতা করার কারণ তার ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাসের সাথে প্রতারণা করছে। বিকৃত ভাবে ইসলামকে উপস্থাপন করছে মানুষদের সামনে। আমরা কোন ভাবেই ইসলাম বিরোধী না। না অন্য কোন ধর্ম বিরোধী। শুধু চাই যেন ধর্ম নিয়ে নংরা রাজনীতি না হোক। তাই ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করছি।

আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুক্ষিন হতে হয়েছে। কিন্তু আমারা প্রতিজ্ঞাবদ্ধ। সত্যি কথা বলতে, মাঝে মধ্যে খুবই খারাপ লেগেছে মানুষের ব্যাবহার এবং মানসিকতা দেখে। আর এত কিছু সহ্য করার পরেও যখন পেছনে ফিরে দেখি যত জন সহ যোদ্ধা প্রত্যাশিত ছিল তার আশেপাশেও নাই তখন খুব খারাপ লাগে। তবুও আমরা লড়ছি। কারণ আজ হয়তো সবার কাছে আমরা লাঞ্ছিত, অবহেলিত, নিন্দিত... কিন্তু আমরা জানি "প্রজন্ম-হুংকার"-এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্ম পদ্ধতি। আমার একটা philosophy আছে... "তোমার মনে করা আর না করা সত্যিকে পরিবর্তন করে না!!"... তাই কে কি ভাবল টা নিয়ে মাথা ঘামাবার সময় নাই। রাজপথে নামছি, দাব আদায় করেই রাজপথ ছাড়বো। এবারে সংগ্রাম... যুদ্ধাপরাধীদের নিঃশেষ করার সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীন বাংলাকে কলুষ মুক্ত করার সংগ্রাম।

পক্ষ নিলে রক্ষা নাই... যুদ্ধাপরাধীর ফাঁসি চাই!!!!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×