শূন্য-শূন্য, লাগে আজ অপূর্ণ-
সিক্ত দু'নয়ন সারাক্ষণ বিষন্ন!
খুঁজে ফিরি আকাশে, তারাদের মাঝে সে।
লালচে করবী যেন আজ ফ্যাকাশে!
খেলনা পুতুলগুলো পড়ে রয় সাজানো,
মামনি... কোথায় তুই? এত রাগ কেন?
নিষ্প্রাণ এই ঘর জুড়ে আছে স্মৃতি তোর...
নিষ্পাপ ওই মুখ ঘিরে ছিল যত সুখ।
মনভোলানো গল্প যত তোকে নিয়ে,
রূপকথার মত দিল না কেন কেউ ফিরিয়ে?
এবুকে জমিয়ে রাখা যত ব্যাথা
মামনি... লাগছে নাতো তোর একা?
-----------------------
"মামনি"
রায়ান ঋদ্ধ
শুক্রবার, ভোর 04:35
26 সেপ্টেম্বর, 2014
-----------------------
ব্লগে ফিরলাম অনেকদিন পর। এসেই খুঁজে পেলাম ব্লগার "আমি কাল্পনিক সজল"-এর অসাধারণ কিছু লেখা। তার "আমার মেয়ে" গল্পটি খুবই স্পর্শ করে গেল। একটা সুর ঘিরে বসলো মনে। এই হবু গানটি তার প্রেক্ষিতেই লেখা। ইতিমধ্যে বা সম্ভাব্য বাবা-মা রা এ লেখাটি পড়ার আগে মন অনেকটা শক্ত করে নেবেন।
ব্লগার "আমি কাল্পনিক সজল"এর লেখা "আমার মেয়ে" গল্পটির লিংক: Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




