একটি সম্পর্কের শুরুতে যতটা আগ্রহ থাকে, শেষ পর্যন্ত ততটা থাকেনা । হয়তো বেড়ে যায় নয়তো কমে। কমে গেলে সম্পর্কে ফাটল ধরে। কিন্তু বেড়ে গেলে সম্পর্কের ভিত্তি এতোই মজবুত হয় ১০-১৫ তলা বিল্ডিং এর ভিত্তিকেও হার মানায়। শুরুতে সবাই শেষ পর্যন্ত যাওয়ার কথা দিলেও খুব কম সংখ্যক সম্পর্কই টিকে থাকে শেষ পর্যন্ত।
একটা মেয়ে একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসে। ছেলেটাও বেসেছিলো। কিন্তু ফ্যামিলীর চাপের ভালোবাসাটা হারিয়ে গেলো।
আবার একটা ছেলে ও একটা মেয়ে একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো কি ছেলেটা অঞ্জনের মতো চাকুরী খোঁজা নিয়ে ব্যাস্ত, বা প্রতিষ্ঠিত হওয়ার আপ্রাণ চেষ্টায় আছে, আর মেয়েটা বেলা বোসের মতো স্বামীর সংসার করছে।
হ্যাঁ এভাবেই আমাদের সময়ে সৃষ্টি হওয়া সত্যিকারের সম্পর্ক গুলো হারিয়ে যায়। কেউ শেষ পর্যন্ত যাওয়ার কথা দিয়েও ইচ্ছে করে রাখেনি,কেউ রাখতে চেয়েও পারিনি। সম্পর্কের শেষ পর্যন্ত গেলে এটাই মনে হয় " কেউ কথা রাখেনি"
কেউ কথা রাখেনি-১
ইসমাইল হোসেন (ভাবুক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
