somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিন্ডি থেকে মুক্ত হয়ে দিল্লির গোলামী করার জন্য আমরা স্বাধীন হইনি। X(

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনটি ঘটনা ভেবে একদম ভাল লাগছে না।

প্রথমতঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ইইউ রাস্ট্রদূতেরা আমাদের জাতীয় স্মৃতি সৌধে ফুল দিতে যাননি। এটা নিশ্চিতভাবে শিস্টাচার বহির্ভূত কাজ, আমাদের মহান বিজয় দিবসকে অপমানের শামিল এবং সর্বোপরি এটাকে জনগণের অনুভূতির প্রতি অশ্রদ্ধা বলা যায়। কেন তারা এমন করল?? এর পেছনে শুধু কি বর্তমান রাজনীতিক অচলাবস্থাই দায়ী? এই কাজ করে কি তারা আমাদের কোন মেসেজ দিল? আমাদের সরকারের কি উচিত ছিল না এ ব্যাপারে জবাবদিহিতা চাওয়া?

দ্বিতীয়তঃ কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে পাকিস্তানের জাতীয় নেতৃবৃন্দ শুধু ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হয়নি পাশাপাশি জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব পাস করে একে ‘জুডিসিয়াল কিলিং’ বলেছে। প্রকারান্তরে তারা আমাদের এটাই জানিয়েছে 'এটাতে তারা খুশি নয়'। তারা ৪২ বছর পরেও অনুতপ্ত নয়!!! যদিও এই ব্যাপারে সরকারের প্রতিক্রিয়া যথেস্ট কঠোর ও বলিস্ট ছিল। কিন্তু আমার কথা হলো কেন তারা এটা করবে? তারা কি এটাই বোঝাতে চায় আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ে তারা গণহত্যা চালায়নি??? একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এ ধরনের প্রস্তাব পাস করা খুবই নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

তৃতীয়তঃ বাংলাদেশকে নিয়ে ভারতের অতি (অপ) রাজনীতির ফলে আমাদের দেশে রক্তের গঙ্গা বইছে। তারা যেকোন উপায়ে বর্তমান সরকারকেই ক্ষমতায় বহাল রাখতে চাইছে। এটা এখন দিবালোকের মত সত্য। তবে এ ব্যাপারের অন্যান্য দল প্রতিবাদ করলেও সরকারের নিরবতা ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। সুজাতা সিংরা যখন আমাদের সকল বিষয়ে নাক গলায়, তখন আমাদের একশ্রেণির বুদ্ধিপ্রতিবন্ধী মুখে কুলপ এঁটে বসে থাকেন। এদের এমন নীরবতায় লজ্জ্বিত হই। ভারত নিজেদের দেশে সুন্দরভাবে ক্ষমতার বদল করে। আর আমাদের ব্যাপারে এ কেমন দ্বিচারিতা!! আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল। তারা কিভাবে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া সরকার গঠন করতে চায়?? তারা ভাল করেই জানে এতে সিংহভাগ জনগণের সায় নেই। তবু কেন......???

সাধারণ নাগরিক হিসেবে আমাদের জাতীয় নেতৃবৃন্দের কাছে সবিনয়ে জানতে চাই, "আপনারা কবে নিজেদের ব্যাপারের স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন"????

আজ আমরা সকল ক্ষেত্রে দু’ভাগে বিভক্ত। কেউ পাকিস্তানপন্থী আর কেউবা বা ভারতপন্থী। সাংবাদিক নুরুল কবীরের মত আমারও বলতে ইচ্ছে করছে, ‘পিন্ডি থেকে মুক্ত হয়ে দিল্লির গোলামী করার জন্য আমরা স্বাধীন হইনি'।

আমরা বাংলাদেশের জনগণ পাকিস্তানপন্থী বা ভারতপন্থী বলে পরিচিত হতে ঘৃণাবোধ করি। আমরা সবাই বাংলাদেশপন্থী। এটাই আমাদের একমাত্র পরিচয়। এটাই আমাদের জন্য সম্মানজনক ও কল্যাণকর।


সবাইকে ধন্যবাদ।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×