আগামী ২৬ তারিখে সেনাবাহিনী মাঠে নামছে। ‘সেনাবাহিনী রাস্তায় নেমেছে’ এই কথা শুনলেই বীর বাঙ্গালী কেমন যেন ভেতরের দিকে সেঁধিয়ে যায়, অনেকটা নেতিয়ে পড়ে। যারা যখন তখন রাস্তায় ঠ্যাং তুলে প্রকৃতির ডাকে সাড়া দিতে আনন্দবোধ করে, যেই মানুষগুলো পথ-ঘাটকে ডাস্টবিন মনে করে, যে গাড়ির ড্রাইভার মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানো-নামানো করেন সেই মানুষগুলো রাতারাতি অনেক ভদ্র, মার্জিত হয়ে যায় এবং সর্বাত্বকভাবে শৃংখলা বজায় রাখার চেস্টা করে। কেন? উড়াধুড়া মাইরের ভয়ে। যদিও আর্মিরা পুলিশের মত কথায় কথায় মারে না। তবে ‘মাইর’ শুরু হলে আর রক্ষে নেই।
যাইহোক, এসব তাত্বিক ক্যাচালের জন্য বসিনি আজ। আর্মি নামার কথা শুনে ২০০৭ সালের আর্মি ব্যাকড তত্তাবধায়ক সরকার আমলের একটা মজার ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটি আমাদের এলাকার। শুনুনঃ
এক লোক হোন্ডায় করে কাজে যাচ্ছে। পেছনে বৌ বসে আছে। তো কিছুদুর যাওয়ার পর তারা আর্মির গাড়ির সামনে পড়ে গেল। আর্মিরা তাকে হোন্ডা থামাতে বলে। লোকটি হোন্ডা থামালে আর্মিদের পক্ষ থেকে গাড়ির লাইসেন্স দেখানোর কথা বলা হয়। লোকটি পড়ে যায় মহাফাপরে
যাইহোক, লোকটি কাচুমাচু করে বলল, ‘স্যার লাইসেন্স ভুল করে বাসায় রেখে এসেছি’।
তখন আর্মিরা তাকে বলে, ‘পেছনের এই মহিলা কে?
লোকটি বলে, ‘স্যার আমার স্ত্রী’।
আর্মি তখন বলে, ‘যেইটারে বাড়ি রাখার কথা সেইটা সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যেইটা সাথে রাখার কথা সেইটা বাড়ি রেখে এসেছেন। এটা কেমন কথা হলো’।
এই কথা শুনে গাড়ি ভরা আর্মিরা হো হো করে হেসে উঠলো।
স্বামী-স্ত্রী এহেন অবস্থায় পড়ে লজ্জায় একেবারে মিইয়ে গেল
ঐ সময় আমাদের এলাকায় ‘টক অব দা টাউন’ হয়েছিল এই ঘটনাটা।
হোন্ডাওয়ালা ভাইয়েরা ‘লাইসেন্স কিন্তু সাথে রাইখেন’।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



