এক পূণ্যবান বাংলাদেশী মরে গিয়ে স্বর্গে প্রবেশ করলেন। এখানে আরামের ছড়াছড়ি। তিনি মহানন্দে দিনাতিপাত করছেন। মন যা চাচ্ছে তাই খাচ্ছেন-দাচ্ছেন আর এখানে ওখানে ঘোরাঘুরি করছেন। এমনি করে ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখে পড়ল ‘Lie Clock Museum’ নামের একটি সাইনবোর্ড। তিনি সেদিকে এগিয়ে গেলেন। ওখানে গিয়ে যাদুঘরের রক্ষীকে তিনি জিজ্ঞেস করলেন, ‘ভাই এটা কি?
যাদুঘরের রক্ষীঃ এটা হলো ‘মিথ্যা ঘড়ি যাদুঘর’ বা Lie Clock Museum
লোকটি জিজ্ঞাসু দৃষ্টিতে রক্ষীর দিকে তাকিয়ে থাকলেন। রক্ষী সেটা বুঝতে পেরে বললেন, ‘আসলে দুনিয়াতে বিখ্যাত মানুষগুলো কে কয়টা মিথ্যা বলেছেন তার হিসেবে এখানে আছে। মানে একজনের জন্য একটা ঘড়ি। আপনি ভেতরে যান। দেখুন সবার নামে একটা করে ঘড়ি আছে।
অতঃপর তিনি ভেতরে ঢুকলেন। ঢুকেই তিনি দেখলেন প্রথমেই আছে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ঘড়ি। দেখলেন ঘড়ির সকল কাঁটা একদম স্থির, এক সমান হয়ে আছে। মানে তিনি জীবনে একটাও মিথ্যা বলেন নি। লোকটি খুশি হয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। এভাবে একের পর এক ঘড়িগুলো তিনি দেখে যেতে লাগলেন।
... তিনি ঘুরছেন তো ঘুরছেনই। যাদুঘরের সকল ‘মিথ্যা ঘড়ি’ দেখার পরেও তার অনুসন্ধিৎসু দৃষ্টি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। তিনি শুধু এপাশ-ওপাশ করতে লাগলেন। তার এই অবিরাম ঘুরে বেড়ানো যাদুঘরের কর্মকর্তাদের চোখ এড়ালো না। তারা লোকটিকে জিজ্ঞেস করলো, ‘আপনি কি কিছু খুঁজছেন?”
লোকটিঃ হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি আসলে আমাদের দেশের রাজনীতিবিদদের কোন একজনের ঘড়ি খুঁজছি।
স্বর্গের কর্মকর্তা (একটু মুচকি হেসে) বললেনঃ আমরা তাদের আলাদা করে কোন ঘড়ি রাখিনি। তবে তাদের সম্মিলিত একটা ঘড়ি আমাদের এখানে আছে।
লোকটি (খুশিতে গদগদ হয়ে) বললঃ কোথায়???
স্বর্গের কর্মকর্তাঃ ওটা গেস্টরুমে সিলিং ফ্যানের কাজ করছে।
সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



