somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘৫ তারিখের নির্বাচন কি আসলেই হবে???????????’

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দিন বাদ দিলে নির্বাচনের আর আছে মাত্র ৩ দিন। সরকারের ভাষ্য অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন। সরকারী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের কথা শুনে একথা অবিশ্বাস করার জো নেই যে, নির্বাচন নিয়ে কোন সংশয় বা সন্দেহ আছে। এই যদি অবস্থা হয় তাহলে গত দু-তিন ধরে বিদেশী কূটনীতিকদের হঠাৎ দৌঁড়ঝাপ কেন?

বিরোধী দল বিহীন নির্বাচনের মুখে বৃটিশ ও মার্কিন দূতাবাস থেকে নতুন তৎপরতা খুবই চোখে পড়ছে। গত দুদিনে বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বিরোধী নেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। বৃটিশ হাইকমিশনার মি গিবসন মঙ্গলবার বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাথে।

আরো লক্ষ্যণীয় নির্বাচনের মাত্র তিনদিন আগে প্রভাবশালী এই দুই দেশের দূতরা দুই দলের রাজনীতিকদের সাথে কী নিয়ে কথা বলেছেন, সে সম্পর্কে কোনো পক্ষই কোন মুখ খুলছে না। তবে খালেদা জিয়ার সাথে মঙ্গলবারের বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা লিখিত এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ খোঁজা যে জরুরি হয়ে পড়েছে, সেটাই খালেদা জিয়ার সাথে বৈঠকে তিনি গুরুত্ব দিয়েছেন। এদিকে আজ আবার দেখলাম ‘প্রথম আলো’-তে বাংলাদেশ কেন যুক্তরাস্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এই নিয়ে বড়সড় একটা কলামও লিখে ফেলেছেন!

আমরা যদি বেশ কিছুদিন আগে ফিরে যাই তাহলে দেখব যে সেই ‘প্রথম আলো’-র কাছে এক একান্ত সাক্ষাতকারে এরশাদ পরিস্কারভাবে বলেছিলেন ‘৫ জানুয়ারি নির্বাচন হবে না’। গতকাল আবার আরেক সাক্ষাতকারে গোলাম মাওলা রনি (যদিও অনেকে তার কথার গুরুত্ব নাও থাকতে পারে) বলেছেন যে, তার সিক্সথ সেন্স নাকি বলছে ৯৯.৯৯% নিশ্চিত আগামী ৫ তারিখের ইলেকশন হচ্ছে না।

উপরে যে কথাগুলো বলা হলো তাতে প্রতীয়মাণ হচ্ছে যে, ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। তা না হলে সব মিলিয়ে ৪ দিন পরেই যেখানে নির্বাচন সেখানে এসব রথী-মহারথীরা নিশ্চই ‘ফালতু’ কাজে এঘর-ওঘর করছেন না। বিশেষ করে বিশ্ব মোড়ল আমেরিকা ও তার যোগ্য দোসর ব্রিটিশরা কখনই উদ্দেশ্য ছাড়া এক বিন্দু অগ্রসর হন না।

গত কয়েকদিন আগে ভারতের পররাস্ট্রমন্ত্রী সালমান খুরশিদ আমেরিকার উদ্দেশ্যে বলেছেন যে, বাংলাদেশের সমস্যা ভারতের দৃষ্টিতে দেখতে। আপনারাই বলেন ‘ভারত বাংলাদেশকে কি দৃষ্টিতে দেখে?

তবে তার এ কথাও বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। অবশ্যই এর কোন যোগসূত্র আছে। যদিও খুরশিদ সাহেবকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মানুষের দৃষ্টিতে দেখলেই আপনারা ভাল করবেন।


কাজেই সকলের কাছে আমার জিজ্ঞাসা ‘৫ তারিখের নির্বাচন কি আসলেই হবে???????????’

সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×