somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচন তো হলো। এখন কি হবে?

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...অবশেষে সমাপ্ত হলো ১০ম জাতীয় সংসদ নির্বাচন। কিভাবে হলো, কত শতাংশ ভোটার ভোট প্রদান করল, বেশীরভাগ মানুষ কেন অংশগ্রহণ করল না, কত প্রাণ অকালে ঝড়ে গেল, নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, আওয়ামী লীগ কতদিন থাকবে ক্ষমতায়, বিএনপি-র কৌশল এখন কি হবে, বাংলাদেশের মানুষ তথা গোটা দেশের ভাগ্যে আরো কত যন্ত্রণা অপেক্ষা করছে-ইত্যাদি সকল বিষয় নিয়েই গ্রামের ছোট্র চায়ের দোকান থেকে গুলশান হয়ে খোদ গণভবন-বঙ্গভবন পর্যন্ত আলোচনা-সমালোচনা-পর্যালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এদের মাঝে আছে বিভিন্ন ক্ষমতাধর দেশ বা সংস্থা। এরাও তাদের হিসেব মেলাতে ব্যস্ত।

আমি খালি ভাবছি, ‘আমাদের এই ছোট্র সোনার বাংলাদেশ কত বুভুক্ষ মানুষের মরণ ক্ষিধা মিটাবে?’
চলুন দেখি অনুমান করি নির্বাচনের পরে কে কি ভাবছে।

আওয়ামী লীগ ও তার জোট তথা সরকারীদল তথাঃ

দলে মহান নেতাদের কথা শুনে মনে হলো নির্বাচন ক্যাম্নে হলো এটার চেয়ে বড় কথা হলো, নির্বাচন হলো তো! যেন অনেকটা হাঁফ ছেড়ে বাঁচা। এখন তাদের প্রথম পরিকল্পনা ও চেস্টা হবে কতদিন টিকে থাকা যায় তা নিয়ে। খুব সহজে যে তারা নামবে না তা তাদের কথা, তাদের আচরণ, তাদের অঙ্গভঙ্গি দেখলেই পরিস্কার হয়ে যাবে। কেন আমার এমন মনে হচ্ছে? এটা দিবালোকের মত পরিস্কার যে, কাল সারাদিন ভোটার উপস্থিতি ছিল বাড়াবাড়ি রকমের কম। সঠিক হিসেব হলে এটা কোনমতেই ১৫%-১৮% এর বেশী হবে না। কিন্তু নেতারা পরিস্কার বলে দিলেন, ‘সারা দেশে ভোটার উপস্থিতিতে আমরা সন্তুস্ট। তোফায়েল সাহেব মোটামূটি বলেও দিলেন, (বিবিসি কে)’৪০% এর উপরে ভোট পড়েছে’। ব্লগার ভাই-বোনেরা আপনারা কি তার কথার সাথে একমত? শতকরা হারের কথা এমনি এমনি বলা হয়নি। বিশেষ একটা উদ্দেশ্যেই এটা করা হয়েছে। উদ্দেশ্যটা একটাই, তাহলো অনেক দিন থাকার জন্য প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে রাখা।

একটা কথা মনে রাখা দরকার যে, সাংবিধানিকভাবে হয়ত নির্বাচনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। করলেও বের হয়ে আসা যাবে। তাই আমার মনে হয় সংবিধানের ঘাড়ে বন্দুক রেখে সরকারী দল আত্বরক্ষা করার প্রাণান্ত চেস্টা চালাবে। ঠিক যেমনটি তারা এতদিন করে আসছিলেন।

বিএনপি ও তার জোট তথা বিরোধী দলঃ

তারা মোটামুটি খুশি নির্বাচন নিয়ে। খুশি দু’টি কারণে। প্রথম কারণ, অবশ্যই খুব সংখ্যক ভোটারের উপস্থিতির কারণে। এটা তাদেরকে আরো জোরদার আন্দোলনের খোড়াক জুটাবে। দ্বিতীয়তঃ নোংরা রাজনীতির কলঙ্ক আওয়ামী লীগের গায়েও লাগিয়ে দেয়া। যেটা এর আগে এরশাদ ও তাদের ছিল। যাইহোক, তাদের বক্তব্য, ‘জনগণ ঘৃণাভরে নির্বাচন প্রত্যাক্ষান করেছে’। তবে তাদের যে জনগণ খুব ভালবাসে এটাও কিন্তু ঠিক না। জীবনের মায়া কার নেই! সরকারী দলের মতিগতি বুঝতে পেরে তাদের খুশি বেশীক্ষণ থাকেনি। একটা কাজ শেষ হয়ে গেছে। এখন ‘সরকার পতনের’ আসল কাজ বাকী। তাই জাবর কাটার মত সময় তাদের হাতে নেই। সরকারী দলকে বিরতিহীনভাবে চাপে রাখার কৌশল নেবে এরা। এর প্রমাণস্বরুপ তারা অবরোধের পাশাপাশি হরতালও দিয়ে দিয়েছে। তারা পুরো দেশকে আরো অস্থির করে তুলবে। এসব করার কারণ ওই একটাই। ক্ষমতায় যাওয়া। জামায়াতের উদ্দেশ্য অবশ্য ভিন্ন। তারা তাদের নেতাদের নিশ্চিত মরণ থেকে বাঁচানোর জন্য শেষ কামড় দিবে। আমার ধারণ সফলতার মুখ তারা দেখবে না।

বিদেশী বন্ধু(?)রাস্ট্র ও সংস্থাগুলোঃ

মাশাআল্লাহ, বাংলাদেশের এখন অনেক বন্ধু রাস্ট্র হয়েছে। যদিও বন্ধুত্বের মূল্য আমরা চুকাচ্ছি ভালভাবেই। যাইহোক, এই অংশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কুশিলব যথারীতি আমেরিকা। অন্যান্য দেশ বা সংস্থা মোটামূটি আমেরিকার কথা শুনবে বলে মনে হয়; একমাত্র ভারত ছাড়া। ভারত নাকি আবার অন্যান্যদের চেয়ে আমাদের বেশী বোঝে! আমাকে মাফ করবেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে আমার একটা কৌতুক মনে পড়ে গেল।
এক বন্ধু আরেক বন্ধুর সাথে আলাপ করছে। প্রথম বন্ধুঃ জানিস দোস্ত, আমার বউয়ের লিপস্টিক-এর গন্ধ খুব মিস্টি। ২য় বন্ধুঃ কেমন যেন কমলার মত, তাই না?
যাইহোক, নির্বাচন তো হয়ে গেল। কিন্তু এটা হজম করার কাজ এখনো বাকী আছে। এখন চলবে হজম প্রক্রিয়ার কাজ। গুরুপাকের পর হজম করার জন্য কেউ কেউ ‘হাজমলা’ খেয়ে থাকেন। এখানে আমেরিকা নামক মহাশক্তিধর ঐ হাজমলা হিসেবে কাজ করবে। গত কিছুদিন ধরে ইয়াঙ্কিদের আচার-আচরণে মনে হয়েছে এরা আওয়ামী লীগের প্রতি খুবই নাখোশ। এদের বশে আনা খুব একটা সহজ হবে না। নো চিন্তা। বন্ধু আছে না? শুধু তো লিপস্টিকের গন্ধ নিলেই হবে না। কিছু কাজও তো করতে হবে। তারা সরকারী দলের জন্য হজমের দাওয়াই যোগাড় নিশ্চিত করা এবং লিপস্টিকের গন্ধ পাওয়া চালিয়ে যেতে একাট্রা হয়ে দেন-দরবার করবে। এর মধ্যে খবরে প্রকাশ হয়েছে যে, বন্ধুটি ইতিমধ্যে তা শুরু করে দিয়েছেন (বিবিসি)।

একটা বিষয় খেয়াল করতে হবে। আওয়ামী লীগ কিন্তু বিএনপি-র আন্দোলনকে পাত্তা দিচ্ছে না। শিবির রাস্তায় না নামলে হরতাল-অবরোধের চিহ্নই থাকে না। তাই শুধু তাদের ‘ব্যবস্থা’ তারা করতে পারবে বলে তারা বিশ্বাস করে।

তাদের সবচেয়ে বড় চিন্তা বৈধতা নিয়ে। সরকারী দল কি পারবে বৈধতা আনতে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তারা যেকোন উপায়ে ভারতের সাহায্যে এটা করতে পারে তবে বিএনপি-র কপাল পুড়বে। আর জামায়তের অবস্থা কি হবে এটা অনুমান করার প্রয়োজন নেই।
বাংলাদেশের আর কি কি দিতে হবে নির্বাচনকে বৈধতা দানের বিনিময়ে? এখানেই সব রহস্য লুকিয়ে আছে। এখানেই হবে আসল দেনদরবার। আমেরিকা এটার জন্য আগেই প্রস্তুত হয়ে আছে। তৈরী আছে ভারতও। আরো আছে ইইউ। আরো আছে...

জনগণ কি করবে?

খুব সাধারণ উত্তর হলো, গ্রামের অসহায় কুলবধূ যখন এলাকার ‘রাজা’দের দ্বারা ধর্ষিত হয় তখন তারা ‘লোকলজ্জার’ ভয়ে পুরো ব্যাপারটি চেপে যায়। আর নিরবে, নিভৃতে চোখের জল ফেলে এবং মহান রাজাধিরাজের কাছে ফরিয়াদ করে ‘হে প্রতিপালক, জালিমদের হাত থেকে আমাদের উদ্ধার করো’।

‘সবাইকে অনেক ধন্যবাদ’ কথাটি লেখা দরকার। কিন্তু কেন যেন লিখতে ইচ্ছে করছে না।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×