somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা গরুর দাম যদি ২২ লাখ টাকা হয় তাহলে আমাদের বার্ষিক ইনকাম এই গরুর কয় ঠ্যাং-এর সমান?

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র ঈদুল আযহা বা কুরবানির ঈদ আসন্ন। ধর্মীয় বিধানানুসারে সামর্থবানদের পশু কুরবানি দেয়া ফরজ। হাতে সময় খুব একটা নেই। তাই চারদিকে কুরবানির পশু কেনার ধুম পড়ে গেছে। প্রতি ঈদেই কুরবানি নিয়ে মহাহুলস্থুল ব্যাপার ঘটে থাকে। ছোটবেলা থেকেই দেখে আসছি কিছু লোক সবচেয়ে দামি গরু কুরবানি দেয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। এটা কতটুকু জায়েজ এই নিয়ে কারো মাথাব্যাথ নেই। “সবচেয়ে বেশী দামের এবং সবচেয়ে বড় গরু কুরবানি দিতে হবে’-এই চিন্তা গুটিকয় কাচা পয়সাওয়ালাদের মাথায় সারাক্ষণ কিলবিল করে।

পশু কেনার পর তাকে গোসল করিয়ে, গলায় বাহারী মালা পড়িয়ে, শিং-এ রঙ মাখিয়ে রাখাল সহযোগে পুরো এলাকা ঘুরানো এবং পেছনে পেছনে অসংখ্য ছেলেমেয়ে দল বেধে হই-হুল্লোর করে আনন্দ উল্লাস করা প্রতি ঈদুল আযহা-র একটা কমন দৃশ্য। ১০-১৫ বছর আগেও এসব খবর শুধুমাত্র আশেপাশের এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকত। তবে এখন দৃশ্যপট পাল্টেছে। অসংখ্য নিউজ চ্যানেলের বদৌলতে এখন এই খবর আর স্ব-স্ব এলাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা দেশেই বিস্তৃতি লাভ করেছে। পত্রিকাওয়ালারাই খুব ঘটা করে নিয়মিত এসব খবর পরিবেশন করে থাকে। আমরা অনেকেই এই খবরগুলো বেশ আগ্রহ সহকারে পড়ে থাকি।

আজকে ‘দৈনিক আমার দেশ’ এর অনলাইন ভার্সনে একটা খবরে চোখ আটকে গেল। বিস্তারিত পড়ে মাথা খারাপ হবার যোগাড়! খবরে প্রকাশ, ‘গাবতলী পশুর হাটে শনিবার একটি গরুর দাম হাঁকা হয়েছে ২২ লাখ টাকা। অস্ট্রেলিয়ান চার বছর বয়সী ছয় দাঁতের এই গরুটির উচ্চতা সাড়ে পাঁচ ফুট আর লম্বায় এটি নয় ফুট। গরুটির ওজন প্রায় ৩২-৩৩ মণ। বিশাল আকৃতির ষাঁড়টি দেখার জন্য অনেকেই এর আশেপাশে ভীড় জমাচ্ছে। কেউ কেউ জীবনে এত বড় আর দামি গরু দেখেনি বলে এর ছবি তুলে নিচ্ছে’। বিস্তারিত খবর এই লিঙ্কে Click This Link

একবার ভাবুন, একটা গরুর দাম ২২ লাখ টাকা!!! কিভাবে সম্ভব? আমার মনে পড়ে গেল সৈয়দ মুজতবা আলীর সেই বিখ্যাত ‘পাদটীকা’ গল্পের কথা। গল্পের শেষাংশে পন্ডিত মশাই তার ছাত্রদের প্রশ্ন করেনঃ

”আমি, ব্রাহ্মণী, বৃদ্ধা মাতা, তিন কন্যা, বিধবা পিসি, দাসী একুনে আমরা আটজনা।’ লাট সায়েবের তিন ঠ্যাঙা কুত্তাটার পিছনে মাসে পঁচাত্তর টাকা খরচা হয়। এইবার দেখি, কি রকম আঁক শিখেছিস। বলতো দেখি, যদি একটা কুকুরের পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয়, আর সে কুকুরের তিনটে ঠ্যাং হয় তবে ফি ঠ্যাঙের জন্য কত খরচ হয়?’

আমি ভয় করছিলুম পণ্ডিতমশাই একটা মারাত্মক রকমের আঁক কষতে দেবেন। আরাম বোধ করে তাড়াতাড়ি বললুম, ‘আজ্ঞে, পঁচিশ টাকা।’ পণ্ডিতমশাই বললেন, ‘সাধু, সাধু!’

তারপর বললেন, ‘উত্তম প্রস্তাব। অপিচ আমি, ব্রাহ্মণী, বৃদ্ধা মাতা, তিন কন্যা, বিধবা পিসি, দাসী একুনে আটজন। আমাদের সকলের জীবন ধারণের জন্য আমি মাসে পাই পঁচিশ টাকা। এখন বল তো দেখি, তবে বুঝি তোর পেটে কত বিদ্যে, এই ব্রাহ্মণ পরিবার লাট সায়েবের কুকুরের ক’টা ঠ্যাঙের সমান?” এই শুনে সেদিন সবাই লা-জওয়াব হয়ে গিয়েছিল।

পন্ডিত মশাইয়ের মত করে আমারও বলতে ইচ্ছে করছে, ‘একটা গরুর দাম যদি ২২ লাখ টাকা হয় তাহলে আমাদের বার্ষিক ইনকাম আলোচ্য গরুর কয়টা ঠ্যাং-এর সমান’? কেউ জানাবেন?

ভাবছি স্বল্প বেতনের চাকরি-বাকরি করে সময় নস্ট না করে সিজনাল গরু মোটাতাজাকরণ ব্যবসা করলে কেমন হয়???

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×