জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন। খুব ভাল কথা। অ্যাঙ্গেলা মেরকেল ‘পারসন অব দ্য ইয়ার-২০১৫’ হতেই পারেন। কারণ তিনি ইউরোপের ঋণসংকট ও শরণার্থী-অভিবাসী সমস্যা মোকাবিলাসহ আরো অনেক ভাল ভাল কাজ করেছেন।
তবে আসল চমক হলো ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি রানারআপ এবং যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তৃতীয় হয়েছেন। তারা কিভাবে ২য় এবং ৩য় হয়? বাগদাদী বিশ্বজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, গলাকাটা তাদের প্রিয় কাজ। ইসলামের নামে তারা ইসলামের মহা সব্বোনাশ করছে। আর ট্রাম্প ত একজন ‘সাইকো’। সে আর এক হিটলার। সে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট হলে যুদ্ধ নিশ্চিত।
এভাবে দেখা যায় যে, প্রতিবছরই বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় এমন কিছু নাম দেখতে পাওয়া যায় যারা বিশ্বে শান্তি আনয়নের চেয়ে অশান্তির মূল কারণ হিসেবে চিহ্নিত। এভাবে বাঘে-মহিষে-ছাগলে-শুয়োরে এক ঘাটে পানি খাওয়ানোর হেতু কি?
এমতাবস্থায় আমার প্রশ্ন হলো, বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনের মানদন্ড আসলে কি?
আমার মতে দেশের জন্য, বিশ্বের জন্য সত্যিকারের ভাল কাজ যারা করবেন তাদের নামই এই লিস্টে আসা উচিত।
এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করছি।
সবাইকে অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




