somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের সঙ্গে ঢাবির সম্পর্কচ্ছেদ বিষয়ে দু'টি কথা।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ এর কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করল ঢাবি। শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবি সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য মহোদয় এই ঘোষণা দেন। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'যত ধরনের সম্পর্ক রয়েছে', তা ছিন্ন করার বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে।

এখন কথা হলো, বাংলাদেশ-পাকিস্তান কি যুদ্ধরত অবস্থায় আছে নাকি এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, একেবারে সম্পর্কচ্ছেদ করে দিতে হবে? এর কোনটাই ঘটেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের অযাচিত এবং ধৃষ্টতাপূর্ণ হস্তক্ষেপের জন্য সকল তরফ থেকে 'কড়া প্রতিবাদ' ইতিমধ্যে জানানো হয়েছিল। গোটা দেশবাসীও তাদের ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসেই বাংলা একাডেমীতে একক বক্তৃতা অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “২৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ নেই, এটা ভাবা যায়? সাংস্কৃতিক চর্চা নেই, বিতর্ক নেই, বক্তৃতা নেই, আদান-প্রদান নেই, আলোচনা নেই। ছেলেমেয়েরা কী করছে, তার খোঁজ নেই। এটা কোনো বিশ্ববিদ্যালয়ে নেই।” তিনি ‘বিশ্ববিদ্যালয়কে বস্তির সংস্কৃতি’র সাথে তুলনা করে ক্ষোভ প্রকাশ করে আরো বলেছেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত মানুষের বস্তি হচ্ছে। বস্তিতে যে সংস্কৃতি আছে, তা হচ্ছে এখানে। হানাহানি, কলহ, ছিনতাই ও রাহাজানি হচ্ছে। ছাত্ররা নারী লাঞ্ছনা করছে, এমন খবরও শুনতে হচ্ছে”। খুবই পীড়াদায়ক বিষয়।

ঢাবির একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি মনে করি ঢাবিকে রাজনৈতিক কর্মকান্ডে বেশী সময় না করে উচ্চ শিক্ষার প্রকৃত পরিবেশ উন্নয়নে বেশী মনোযোগী হওয়া উচিত, ঠিক যেমনটা অধ্যাপক সিরাজুল ইসলাম স্যার বলেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই রাজনৈতিক ক্ষেত্রে ঢাবির লম্বা এবং অবস্মরণীয় ইতিহাস আছে। এগুলো নিয়ে আমরা প্রাউড ফিল করি। কিন্তু কালক্রমে সেই ‘রাজনীতি’ই স্বয়ং বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে। তাই এখন সময় এসেছে এ ব্যাপারে আমাদের ভাবনা-চিন্তাকে পুনঃস্থাপন করা।

আর একটা ব্যাপার হলো, একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক ত শুধুমাত্র একটা বিষয়েই সীমাবদ্ধ থাকে না। আরো নানা বিষয়ে পারস্পারিক সম্পর্ক বিদ্যমান থাকে। এই যেমন বাণিজ্যিক সম্পর্ক। গত ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রায় ৪ হাজার ২০৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার বাণিজ্য হয়েছে। এবার পাকিস্তানের সাথে কি বাণিজ়্য সম্পর্কও ছেদ করা হবে? ব্যবসায়ীয় নেতারা অবশ্য বলছেন, ‘পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার মত কোন ঘটনা ঘটেনি’।

আমাদের পররাষ্ট্রনীতি হলো সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়। আজ বাংলাদেশ স্বাধীনতার ৪৪ বছর পার করছে। বাংলাদেশ সার্বভৌম একটি রাষ্ট্র। আমাদের উপর কেউ হস্তক্ষেপ করুক এটা আমরা পছন্দ করিনা।

এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত কামনা করি। ভিন্নমতকে সাদরে গ্রহণ করা হবে।

সবাইকে অনেক ধন্যবাদ।

রেফারেন্সঃ
১. Click This Link
২. Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×