এস এ গেমসে ক্রিকেটের পর ফুটবলের সোনা জিতল বাংলাদশ। ফাইনালে আফগানিস্থানকে বিদ্ধস্ত করে। স্কোরলাইন বাংলাদেশ ৪||আফগানিস্থান ০। বাংলাদেশ যদি ৮-০ গোলে জিতত তবুও অবাক হতাম না আমি। দারুন এক জয় উপহার দিল বাংলাদেশ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। খেলা শুরুর ১৮মিনিটের মাথায় ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিক নেবার জন্য তিন জন প্লেয়ার দাঁড়িয়ে ছিল। রেফারির বাঁশির পর প্রথম প্লেয়ার দৌড় শুরু করে বল অতিক্রম করে চলে যায়। ২য় প্লেয়ার একই কার করে। তৃতীয় প্লেয়ারটি ছিলেন ওয়ালি ফয়সাল। নিখুঁত একটা বাঁক খায়ানো শট নেন তিনি। বল চলে যায় মিশুর মাথার উপর। সহজে বাকিকাজটুকো সারেন মিশু। মিশুর মাথা বল ছোঁয়া মাত্র বল জালে আছরে পরে। এরপর আরেকটি সুযোগ পায় বাংলাদেশ। সম্ভবত মামুন মাইনাস করেন। মাইনাসের লাইনে দাঁড়ানো প্রথম প্লেয়ার শেষ মূহুর্তে বসে পরেন। এনামুল ব্যাক হেড করে বল দিতে চেয়েছিলেন পেছনে ফাঁকায় দাঁড়িয়ে থাকা প্লেয়ারটিকে। প্লেয়ারটি বল পাবার আগে আফগানিস্থানের এক ডিফেন্ডার কোন মতে হেড করে বলটি হাফ ক্লিয়ার করেন। বল ক্লিয়ার করার মূহুর্তে আমিনুলের ফ্লাইং কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার ৩২ মিনিটে এই আমিনুল গোল করেন। এবার গোলকিপার চেঞ্জ করে আফগানিস্থান। বদলি গোলকিপার একটা মাইনাস করা বল ধরতে গিয়ে ফ্লাইট মিস করেন। গোলপোস্টের সামনে ফাঁকায় দাঁড়ানো এমিলির হেড মাটিতে ড্রপ খেয়ে গোলবারের উপর দিয়ে চলে যায়। বলটি গোলমুখে আস্তে করে মারলেও গোল হয়ে যেত। খেলার ৬৯ মিনিটে আব্দুল বাতেন তৃতীয় গোলটি করেন। খেলার শেষ মুহূর্তে বদলি খেলোয়ার সবুজ আফগানিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। সার্বিয়ান কোচ জজরজেভিচ বাংলাদেশ দলটিকে আসধারন এক দলে পরিনত করেছেন। সাংবাদিকদের সংগে কথা বলতেন না কোচ। শুধু বলতেন "নো কমেন্ট"। আর বলতেন "টুর্নামেন্ট শেষ হলে কথা বলব"। আসলে কাজ করতে পারলে কথা খরচ করা লাগে না।
ফুটবল ফাইনালে সেইরকম খেলা দেখাল বাংলাদেশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।