somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কামলাতান্ত্রিক জটিলতা"

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বাঁশের চেয়ে কঞ্চি বড়" বলে একটা কথা আছে। যে বাঁশের কঞ্চি, বাঁশের চেয়েও বড় সে বাঁশ এক সময় মাটিতে লুটিয়ে পড়ে। এজন্য আগে থেকেই এসব কঞ্চি কেটে ফেলে পরিস্কার করে রাখতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু তৃতীয় শ্রেণীর কর্মচারী আছেন যারা এতো বেশী ভাব নেন যে উপরের কথাটাই সবার আগে মনে পড়ে। কোন শিক্ষক-শিক্ষিকা বা কর্মকর্তারাও এতো বেশি ভাব নেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছিলাম মেডিকেল কার্ড করতে। এতোদিন প্রয়োজনও পড়েনি, আর আলসেমির কারণে কার্ড করাও হয়ে উঠেনি।
সপ্তাহ খানেক আগে মেডিকেল সেন্টারের দোতলায় যেখানে কার্ড করতে হয় সেখানে গিয়েছিলাম। এক ভদ্রমহিলা সেখানে বসেন। বললাম যে কার্ড করতে চাই।
তিনি জিজ্ঞেস করলেন, সাথে ছবি আছে কিনা।
-জ্বি, আছে।
-আইডি কার্ড আছে?
-জ্বি, আছে।
-কলম আছে?
-না।
-তাহলে কলম নিয়ে আসেন।
-এক কলমের জন্য আবার আসতে হবে? এখানকার কলম কি দেয়া যাবে না?
-না।
অবাক হয়ে ফিরে আসলাম। আজকে আবার গেলাম; কলম নিয়ে। ফরম দিতে বললাম।
তিনি জানালেন যে, উনার খুব গরম লাগছে। তিনি এখন ফরম দিতে পারবেন না। আমি যাতে পরে আসি। বলেই তিনি উঠে চলে গেলেন।
"আশ্চর্য! এক কার্ড করার জন্য কতবার আসবো?" আমি একথা বলতে বলতে তিনি বাইরে চলে গেলেন।
সরকারী অফিসে বড় বড় কর্মকর্তারা ফাইল সরবরাহ করা নিয়ে যে জটিলতা সৃষ্টি করেন, তাকে "আমলাতান্ত্রিক জটিলতা" বা "Red tape" বলে। তাহলে, তৃতীয় শ্রেণীর কর্মচারীরা যে জটিলতা সৃষ্টি করেন সেটা কি?
এটা কি তাহলে, "কামলাতান্ত্রিক জটিলতা"?
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×