somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় হওয়া বনাম ছোট থাকা

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় হয়ে উঠার গল্পটা অনেক সময় তৃপ্তিকর আবার মাঝেমাঝে পীড়াদায়ক খুব।

ছোটবেলায় জ্বর, সর্দি হলে আব্বা ডাক্তারের কাছে নিয়ে যেতেন। ডাক্তার জিভ আর চোখ দেখে ঔষধ দিয়ে বিদায় দিতেন। আর বড় মানুষদের প্রেসার চেক করতেন। প্রেসার মাপার ওই বিশেষ মেশিনটার উপর আমার সবসময় একটা আকর্ষণ ছিলো। ভাবতাম কবে বড় হব, কবে আমারও প্রেসার মাপবে।

রাস্তায় বের হলে আব্বাকে লোকজন আপনি আর আমাকে বাবু, তুমি বলে সম্বোধন করতো। ভাবতাম আমাকেও কবে লোকজন আপনি আপনি বলে ডাকবে।

মানিব্যাগ ব্যবহারে আমার ছিলো তীব্র আকাঙ্ক্ষা কিন্তু মানিই তো নাই মানিব্যাগ দিয়ে কি করবো?

ভাবতাম কবে মাথা ব্যাথা হবে, চোখের ডাক্তার দেখাবো, চশমা দেবে, চোখে চশমা দিয়ে মেধাবী একটা ভাব নিয়ে ঘুরে বেড়াবো।

বড় আপুরা যখন পড়তো শরৎচন্দ্র কিংবা হুমায়ূন আহমেদ তখন আমার হাতে বড়জোড় ঈশপের গল্প বা জাপানি রূপকথা। বড়দের বই লুকিয়ে লুকিয়ে কখনো ধরলেও পড়ার সাহসটা হয়নি।

পাশের বাসার বড় ভাই সকাল ১০টা পর্যন্ত ঘুমালেও কেউ কিছু বলতো না আর আমার স্কুলইতো সকাল ৮টায়।

বাসার নিয়ম ছিলো মাগরিবের আযানের আগে ফিরতে হবে। তাই ফিরতাম আর রাস্তার মোড়ে দাড়িয়ে থাকা বড় ভাইদের হিংসার চোখে তাকাতাম।

বিস্কিট বা চানাচুরের বয়ামের আশেপাশে যাওয়া আমার জন্য কারফিউ ছিলো।
খুব ইচ্ছা হত বাসার টিভি বা জানালার পর্দাটা আমার পছন্দ মত কেনা হোক কিন্তু এসব কিনতে যাওয়ার সময় কান্নাকাটি করেও মার্কেটে যওয়ার অনুমতি মিলতো না।

মামাতো ভাইয়ের বিয়ে। লুকিয়ে লুকিয়ে হিসাব করতাম ভাইয়া আমার চেয়ে কত বছরের বড়।

এখন ডাক্তার দেখালে আমারও প্রেসার মাপা হয়। ডাক্তার লো প্রেসার দেখে পরামর্শ দেন ভালো ভালো খেতে। ইউনিভার্সিটির প্রফেসররাও আপনি ডাকে। মানিব্যাগ ভর্তি থাকে টাকা, এটিএম কার্ড, আইডি কার্ড।

চোখে থাকে ভারী গ্লাসের চশমা। পাওয়ার দেখে ডাক্তারও অবাক হয়। এখন আমারও ল্যাপটপ ভরা শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের ই-বুক। আমিও সকালে না খেয়ে দুপুর পর্যন্ত ঘুমাই। সন্ধ্যার পর আড্ডা দিতে বের হই। বাসার সব বিস্কিট চানাচুর খেয়ে ফেললেও কেউ কিছু বলে না। আমার হাতেই এখন টাকা দিয়ে বলে যা তো একটা ফ্রীজ কিনে নিয়ে আয়। বিয়ের বয়সটাও হয়ে গেছে। আইনত বিয়ে করতে নেই কোন বাধা।

মাঝেমাঝে মনে হয় অনেক বড় হয়ে গেছি।কিন্তু, সত্তিই কি অনেক বড় হয়ে গেছি? সত্তিই কি বড় হওয়াতে অনেক আনন্দ?
এখনোও বুঝে উঠতে পারিনা।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×