somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোর

৩০ শে মে, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোর ধরা পড়েছে! চোর ধরা পড়েছে!

আব্বার বা হাতের তর্জনীটা ধরে চোর দেখতে গিয়েছিলাম। ভেবেছিলাম চোর মনে হয় চিড়িয়াখানার কোন প্রাণী। কে চোর হয়, চোর কেমন হয় কোন ধারণাই ছিলো না।

আচ্ছা, চোর কি জ্বীন, পরী জাতীয় কোন কিছু, নাকি ইদুরের মতো ছোট্ট কোন প্রাণী? এরকম কিছুই হওয়ার কথা। নাহলে বন্ধ ঘরের ভিতরে ঢুকে চুরি করে কিভাবে?

বাস্তবে যখন চোর দেখলাম তখন আমি একেবারেই আশাহত। ওমা! চোর তো দেখি, জ্বীনও না, ইদুরও না। একেবারে রক্তে মাংশে গড়া মানুষ।

চুরি করা তো শুনেছি অনেক খারাপ কাজ। তাহলে মানুষই চোর! মানুষ এতো খারাপ কাজ করতে পারে!

সেই থেকে মানুষের উপর থেকে বিশ্বাস উঠা শুরু হলো। আস্তে আস্তে বড় হলাম আর এই অবিশ্বাস আরোও গাড় হতে শুরু করলো আর সেই সাথে মানুষের উপরও বিশ্বাস কমতে লাগলো। এখনতো দেখি পৃথিবীর সকল খারাপ কাজ মানুষই করে থাকে!

পরিচিত বন্ধুটি তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেক-আপ করে হাসতে হাসতে বলে, "দোস্ত, আগেই খায়া দিসিলাম। আজকে ব্রেক-আপ করলাম।" আমি ভাবি, মানুষ আবার মানুষকে খায় কিভাবে। (কেউ আবার কমেন্টে বা ইনবক্সে আমাকে বুঝেতে আসবেন না যেন খায়া দেয়া মানে কি।)

এক পরিচিত মেয়েকে দেখলাম বয়ফ্রেন্ড ছেড়ে অন্য এক লোকের সাথে ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করছে। জিজ্ঞেস করলাম, "ইনি কে?" স্মার্টলি উত্তর দিলো, "তেমন কেউ না। জাস্ট ফেসবুকে পরিচয় থেকে বন্ধুত্ব। বুঝোই তো, সিঙ্গেল একজনের সাথে পুরো লাইফ কাটানোটা কতটা বোরিং!"

না, মেয়েটা আমাকে ডিরেক্ট এই উত্তর দেয়নি। কিন্তু, যা বলেছে তার মানে এটাই দাড়ায়। আমি বুঝলাম।

এক আঙ্কেল আছেন, বড় এক অফিসের বড় এক কর্মকর্তা তিনি। পরিচিত একজনের চাকরীর জন্য সুপারিশ করলাম। লাখ তিনেক টাকা ম্যানেজ করতে বললেন। বললেন, "বুঝোই তো, উপরে নিচে অনেক দিকেই ম্যানেজ করতে হবে।"

আমি বুঝলাম। উনি নিজেই যেখানে অফিসের সর্বেসর্বা তখন উনার উপরে কে আছে আর নিচেই কাকে ম্যানেজ করার প্রয়োজন আছে।

চোর ধরা পড়েছে! চোর ধরা পড়েছে!

হ্যা, শুধু এই ছিচকে চোর গুলোর শাস্তিই হবে। আর কারো না।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ রাত ৮:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×