somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতারক আর প্রতারিত

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুপ করে থাকার অভ্যাস আমার নেই। টুকটাক কথা সবসময় বলতে পছন্দ করি। এজন্য মাঝেমাঝে বাসে অপরিচিত সহযাত্রী বা রিকসায় উঠলে রিকসাওয়ালার সাথেও গল্প করি।

আমি প্রায়ই বাংলামোটর থেকে মগবাজার যাই। এই রাস্তায় একটা সুবিধা হলো শেয়ারে রিকসা চলে। আপনি রিকসায় উঠে বসবেন, আরেকজন অপরিচিত লোক উঠবে। নেমে যার যার ভাড়া যে যে দিয়ে দিবেন।

আজকেও বাংলামোটর থেকে এক লোক উঠলো। কোলে ছোট এক বাচ্চা। বয়স দেড় বছর হতে পারে। রিকসায় উঠেই বাচ্চাটা আমাকে দেখিয়ে বললো, "এটা কি?"

বাচ্চাটার দিকে তাকালাম। খুব কিউট। আমি আলতো করে গাল টিপে দিয়ে বললাম, "আমি তোমার আঙ্কেল হই।"

তারপর লোকটিকে জিজ্ঞেস করলাম, "কে? আপনার মেয়ে?"

লোকটা উত্তর দিলো, "হ্যা। মেয়েকে চিড়িয়াখানার নিয়ে গিয়েছিলাম। গ্রামে থাকে তো। ঢাকায় বেড়াতে আসছে ওর দাদীর সাথে।"

-এত ছোট বাচ্চা দাদীর সাথে এসেছে! ওর আম্মু আসেনি?

-ওর আম্মু নেই।

-ওহ স্যরি। তিনি কি মারা গেছেন।

-না।

এরপর লোকটি চুপ হয়ে গেলেন। আমি বললাম, "স্যরি ভাইয়া। থাক বাদ দেন।"

-না ঠিক আছে। ওর আম্মু আসলে চলে গেছে।

-আপনাদের কি ডিভোর্স হয়ে গেছে?

তারপর লোকটা বলা শুরু করলো।

-আমি ঢাকায় খুব ছোট একটা চাকরি করি। থাকি বোনের বাসায়। ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্যামিলি নিয়ে থাকার সামর্থ্য নেই। বউ, বাচ্চা আমার মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকতো। মাসে দুইবার যেতাম। ফ্যামিলির সাথে দেখা করে আসতাম। বউকে ঠিকমতো সময় দিতে পারতাম না। বাচ্চাটার যখন বয়স আট মাস তখন সে বাচ্চাটাকে রেখে পাশের বাসার এক লোকের সাথে চলে গেছে। এরপর আর কিছু জানি না।"

আমি কিছু বলতে পারলাম না। বাচ্চাটার দিকে তাকালাম। ভাবছিলাম এরকম মা ও পৃথিবীতে থাকতে পারে!

লোকটি আবার আমাকে বললো,

-কিছু মনে করেন না, ভাই, আপনি অপরিচিত মানুষ। তাই মনের কষ্টটা একটু শেয়ার করলাম। বুঝেন ই তো। পরিচিত কারো সাথে এসব বলতে পারিনা।

-ইট'জ ওকে। কিন্তু বাচ্চাটা কি এখন আপনার মায়ের সাথেই থাকে?

-হুম। মা বলছে আবার বিয়ে করতে।

-করবেন?

-না। আমার মেয়েটা যদি কষ্ট পায়। নতুন বউ কি আর আমার বাচ্চা মানুষ করবে?

আমি বললাম, "ভাইয়া, আপনাকে আমি চিনি না। কিন্তু আপনার জন্য আমি দোয়া করবো। আপনি অনেক ভালো মানুষ। আপনি জীবনে সুখী হবেন একদিন।"

-আমি ভাই ভালোই সুখে আছি। আমি তো আমার মেয়েকে নিয়েই আছি। এমনকি আমার শশুড়-শাশুড়িও আমাকে সাপোর্ট করে।

দেখলাম লোকটার চোখে দু ফোটা অশ্রু চিকচিক করছে, গলাটাও যেন ধরে এলো একটু। জিজ্ঞেস করলাম, "সত্যিই কি সুখে আছেন?"

লোকটা ঠোট বাকিয়ে একটু হেসে বললো, "দুই বছর প্রেম করে, তিন বছর সংসার করে এখন আলাদা আলাদা সুখী হওয়া খুব কঠিন ভাই। আমি ওকে খুব মিস করি, খুব।"

ততক্ষনে মগবাজার মোড়ে রিকসা এসে গেছে। নামার সময় লোকটার কাঁধে একবার হাত রেখে বললাম, "ভালো থাকবেন, ভাই।"

ভালো থাকুক সব প্রতারিত মানুষগুলো। পৃথিবীর সকল সুখ ধরা দিক এদের হাতে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×