পাকিস্তান ক্রিকেট থেকে আউট হলো LBW out. বি: দ্র:
পায়ের খেলা ফুটবল প্রেমীরা এখন আনন্দের সহিত ক্রিকেট উপভোগ করুন ।

০৯ ই জুন, ২০১০ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবশেষে পাকিস্তান ক্রিকেট থেকে ব্যান করা হলো লেগ বিফোর উইকেট (LBW) আউট প্রথাকে । অনেকে যেটাকে লাক বিফোর উইকেট নামেও মজা করে ডেকে থাকেন । এই লেগ বিফোর উইকেট বা লাক বিফোর উইকেট প্রথা বন্ধের কারণ যাই ই হোক না কেন এর ফলাফলটা কি? ক্রিকেটে কি অনেকটা ফুটবল ফুটবল মুড আনার চেষ্টা করা হচ্ছে ? হা হা । আমার কাছে কিন্তু বিষয়টা অনেকটা সেরকমই লাগছে । বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি এ নিয়ম চালু হয় তবে ব্যাটসম্যানরা রীতিমতো ক্রীজে দাড়িয়ে ফুটবল খেলা শুরু করে না দেন । ব্যাট আমার যেখানেই থাকুক বা না থাকুক দুই খানা পা সমান তালে চললেই হলো । আর যাই হোক টেস্ট ক্রিকেটে ব্যাট ফেলে দুই পা আগলে দাড়িয়ে থেকে সারাটা দিন কাটিয়ে দেওয়া তো আমাদের জন্য কোনো ব্যাপারই না । ম্যাচ ড্র করতে আমাদের আর ঠেকায় কে । জীবনে টেস্টে হারবো তো নাইই, টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার কোনরুপ হুমকির মুখেও পড়তে হবে না ।
আপাতত পাকিস্তানে সেই পায়ের কেরামতির শুরু দেখার অপেক্খায় ।
তবে ফুটবলপ্রেমীদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনারা এখন মনের আনন্দে পাকিস্তানী ক্রিকেট দেখতে পারেন । কে জানে কিছুদিন পর আন্তর্জাতিক ক্রিকেটেও এই রকম পায়ের কেরামতি দেখতে পারবেন কিনা ।
ক্রিকেটের সংস্করণে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? রান আউট ব্যান?
Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১০ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন