somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরৎ লাবণ্যের সেকাল-একাল

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার প্রকৃত শরতের অপরূপ সাজের সাথে সাক্ষাৎ হয়েছিল তাও প্রায় এক যুগ আগে। সে সময়ে দেশে প্রায় বছর খানেক অবস্থান করেছিলাম। তার মাঝেও যাওয়া পড়েছে বেশ ক’বার। তবে তা স্বল্পকালীন সমেয়ের জন্য। অল্প সময় হাতে নিয়ে গেলে সাধারনত শীতকালকেই বেছে নেই। শুস্ক আবহাওয়ার কারনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের বাড়ীতে যাতায়াত এবং সর্বোপরি ভ্রমনে সহায়ক একটি কাল।

ঢাকা শহরে একান্নবর্তী পরিবারে জন্ম। আমাদের ফার্মগেট এলাকাটার মাঝে তখনও একটা গ্রাম গ্রাম ভাব ছিল। বাড়ীর আঙ্গিনার ভেতর উঠানে ছিল জুঁই আর শিউলি ফুলের গাছ। শরতের প্রভাতে ঘুম থেকে উঠেই জ্ঞাতিভাই-বোনেরা মিলে কুড়াতে শুরু করতাম শিউলি আর জুঁই ফুলের ঘ্রাণে কী যে আনন্দ লাভ করতাম! তাছাড়া বছরে দু’বার গ্রামের বাড়ীতে যাওয়া পরত। বেশিরভাগ সময়ই বকরী ঈদ ও শারদীয় উৎসব একই সাথে পড়ে যেত। শহর থেকে এসেছি বলে একটু উপরি, বাড়তি খাতির যত্ন পেতাম বটে। তবে ওসবের তোয়াক্কা না করে, যথাসাধ্য চেষ্টা করতাম গ্রামের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে। সমবয়সীদের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে। তাতে আনন্দ বাড়ত বৈকি কমত না। জানালা খুলতেই রাতের শিশির বুকে নিয়ে ঝরে পড়া ঈষৎ লালচে বোঁটার ধবল শিউলীর বুকে চিকচিক করা কচি রোদের সোনালী-লাল আভা দর্শনে প্রাতরাশ সমাপ্ত করা, ভাদ্রের তালপাকা দুপুরের গরমে উঠানে খেলাধুলা, ছুটোছুটি; বিকেলের পড়ন্ত বেলায় বিদায় নেয়া বর্ষার জলধারা বুকে নিয়ে বয়ে চলা শান্ত সরোবর নদীর বাঁকের নরম-কোমল হাওয়ার দুলুনিতে কাশবনে লুকোচুরি খেলা। আহা! নীল অম্বর তলে ভেসে বেড়ানো শুভ্র রাশি রাশি মেঘমালার সেই প্রতিচ্ছবি ফুটে উঠত তরঙ্গবিহীন শান্ত সৌম্য দীঘি-ঝিলের স্বচ্ছ টলটলে জলে। শ্বেতশুভ্র শিউলি, বকুল, মল্লিকা, কামিনী, মাধবী ফুলের সুরভিতে মুখরিত হয়ে উঠত পল্লীর প্রকৃতি। পূর্ণিমার পুণ্য তিথিতে গগনের বুকে চাঁদ আর মেঘের লুকোচুরিতে প্রকৃতিকে অনন্য লাগত। সব মিলিয়ে শরতের অপরূপ শোভা সত্যি মুগ্ধকর। শরতের এই নির্মল প্রকৃতি কারই না ভালো লাগে।

পৃথিবীর আরেক প্রান্তে শরতের প্রকৃতি অনুভূব করার প্রয়াস চালিয়ে যাচ্ছিলাম। মাসটা ছিল এ বছরের আগস্টের শেষের দিকে। ‘দাচা’ বা কান্ট্রি কটেজে গ্রীষ্মকালীন সময়ে টুকটাক কাজ কিছু না কিছু থাকেই। কুটিরের ভেতরে ও বাহিরে মেরামতের, বাড়ীর আঙ্গিনার ভেতরের খন্ড জমিতে শাক-সবজি আবাদ করার, আশে-পাশের প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা আগাছা পরিষ্কার করা; কাজগুলো ইত্যাদি।



এখানে কাজের ধরন খুব একটা জটিল না হলে সাধারনত কেউ মিস্ত্রী বা কারিগরের দ্বারস্থ হয় না। নিজেই সেরে নেয় মামুলি কাজগুলো। কাজ করার ফাঁকে ফাঁকে একটু জিরানো আর পাশাপাশি চলে শাশলিকের আয়োজন।



তারপর একটু ফ্রেশ হয়ে পড়ন্ত বেলায় বৈকালীন ভ্রমনে বের হওয়া। গাঁয়ের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ই চোখ গিয়ে পড়ে আকাশের ওপর। বাহ! চমৎকার স্বচ্ছ নীল আকাশ, তলে ভাসমান সাদা সাদা মেঘের ভেলা। আরও কিছু দূর এগিয়ে নদীর পাড় ধরে হাঁটা। যদি চোখে পড়ে যায় অকস্মাৎ কাশবন! শরতে কাশফুল দেখলে যে কোন পথিক ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়াবে, প্রকৃতি কীভাবে সেজেছে তা একনজর দেখার জন্য। অনেক নাম না জানা জংলী ফুলের গন্ধ পাওয়া গেল। কিন্তু নেই জুঁই, শিউলি, কামিনী ফুলের মন মাতোয়ারা গন্ধ।



গোধুলি লগ্ন। এবার নীড়ে ফেরার পালা। ছেলেবেলার হারিয়ে যাওয়া শরতের স্মৃতি আংশিক হলে অনুভূত হলো। তাই বা কম কিসে। অন্তত নাই মামা থেকে কানা মামা তো। ছেলেবেলায় আমরা ভালো করে জানতামই না শরৎ প্রকৃতির এ অসীম সৌন্দর্য আমাদের নিত্যনিয়মিত বরাদ্দ। জননী যেমন প্রতি ক্ষুদ্র কাজে অজস্র স্নেহের দ্বারা আমাদেরকে অনুক্ষণ আচ্ছন্ন করে রাখেন, তার মধ্যে অনেকটাই আমাদের আবশ্যকের অতিরিক্ত, তার অনেকটাই আমাদের নজরে পড়ে না, তার অনেকটাই আমরা অবহেলে গ্রহণ করি, কিন্তু বিচার করি না, কিন্তু উদার মাতৃস্নেহের তাতে কিছুই আসে যায় না – প্রকৃতিও সেরকম।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×