একটা জবানবন্দি.........
ব্যর্থ মানুষ : তুমি এখন কেমন আছো জিহাদ?
জিহাদ : কেমন আছি জানি না...ভাল থাকতে দিল কই আমাকে মানুষ? দেখছেন না এখনও প্রহসন চলছে আমাকে নিয়ে।
ব্যর্থ মানুষ : তোমাকে আমরা বাঁচাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না । তুমি আমাদের উপর কি রাগ করে আছো ??
জিহাদ : নাহ ...... রাগ করে নাই... কিন্তু কেন জানি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার......আমি তো বেঁচে ছিলাম তাইনা.........তাহলে এভাবে আমার নামে " পাইপে পড়ার ২ ঘণ্টা পড়ে মারা গেছে " বলা হল কেন ?? উত্তর দিতে পারবেন??
ব্যর্থ মানুষ: তাহলে শেষ পর্যন্ত আমাদের মত মেরুদণ্ডহীন মানুষের কাছে কি আশা রাখো তুমি ??
জিহাদ : আর কাউকে পরবর্তীতে আমার মত করে প্রহসনের নাটক বানিয়ে মেরে ফেলবেন না...... আমি আমার মা কে ডেকেছিলাম , বাঁচার জন্য চিৎকার করেছিলাম...... কেউ কেউ আমাকে শুনতে পেলেও, অনেকে আমাকে উদ্ধার করতে আসলেও.....সবার কাছে , সবার মনে আমার আর্তনাদ পৌছায়নি...আমি ব্যর্থ ঠিক আপনাদের মত...তাই চলে যাওয়াটায় শ্রেয় মনে করলাম ।
ব্যর্থ মানুষ : আমাদের ক্ষমা করতে পারবে কখনও ??
জিহাদ : ..............................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


