somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিকি
ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

‘False Trail 2011 (Original Title: Jägarna 2)’—সুইডিশ এই মুভিটি বুনো পরিবেশের twisted mystery এবং suspense এর এক অনন্য ট্রিট

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“Crime is a fact of the human species, a fact of that species alone, but it is above all the secret aspect, impenetrable and hidden. Crime hides, and by far the most terrifying things are those which elude us.”

অপরাধ এমন একটা জিনিস বর্তমানে যা অহর্নিশের সঙ্গী হয়ে গেছে প্রত্যেকটা মানুষের জীবনে। অপরাধী নামের মানুষগুলো সব থেকে মহৎ যে গুণটি দিয়ে আচ্ছাদিত তা হল বিবেকহীনতা। নিজেদের স্বার্থসিদ্ধির কারণে তারা যে কোন নিম্ন থেকে নিম্নতর ধাপে নামতেও নুন্যতম কুণ্ঠাবোধ করে না। ভালো মন্দের পার্থক্যের মানে তাদের কাছে শুধু এই- ‘আমি যা করি তাই ভালো, আমার বিপরীত শক্তির নাম মন্দ’ !!! আজকে এরকম একটা ঘটনার উপর নির্মিত সিনেমা নিয়ে আলোচনা থাকছে- স্বার্থান্বেষী অপরাধী, বিবেকহীন অপরাধ এবং সর্বোপরি অপরাধকে অবগুণ্ঠনে রাখার আখ্যান এটি।




ঘটনার সূচনা হয় আবারও সুইডেনের উত্তরাংশ Alvsbyn, Norrland এলাকার বনাঞ্চলে। সেখানকার শিকারী দলের একজন মহিলা Elin, Hunting camp থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দলের অন্যান্য সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তাকে বনের বিভিন্ন দিকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত দলের একজন সদস্য এবং স্থানীয় পুলিশ Torsten বনের মধ্যে তার পরিত্যক্ত গাড়ি পায়। কিন্তু আশেপাশে পায়ের ছাপ এবং রক্তের দাগ থাকলেও Elin এর দেখা পায় না।গাড়িতে কিছু আঙ্গুলের ছাপ এবং চুলের নমুনা পায় তারা। তদন্তে নামলে Torsten সন্দেহভাজন হিসেবে স্থানীয় সন্ত্রাসী Jari কে গ্রেফতার করে এবং দৈবিকভাবে গাড়িতে পাওয়া আঙ্গুলের ছাপ এবং চুল যে তারই তা প্রমাণিতও হয়। সাথে Jari র বাড়িতে তার গার্লফ্রেন্ডের কাছে পুলিশ Elin এর পার্সও পায়। Jari কে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে, তার কোন ধারণা নেই Elin এর ব্যাপারে, সে শুধু পরিত্যক্ত গাড়িটি বনের মধ্যে দেখেছিল এবং গাড়িটির মধ্যে নিজের কৌতূহল বশত ঢুকেছিল। সে নিজের উল্টোদিকে একটা মানুষের শিকারি বেশে আবছায়া দেখতে পেয়েছিল এবং গাড়ি থেকে নেমে পড়লে সে মানুষটিকে উধাও হয়ে যেতেও দেখে। এদিকে গাড়িসহ Elin এর বিভিন্ন জিনিস পুলিশের হাতের নাগালে আসলেও Elin ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায়। ঘটনা গিয়ে পৌঁছায় সুইডেনের Stockholm এ, সেখানে এই কেসটির দায়িত্ব ন্যস্ত হয় Detective Erik Bäckstörm এর উপর। Erik এই কেসটি নিজের এলাকায় হওয়ার কারণে নিতে অস্বীকার করে প্রথমে, কারণ বহু বছর পূর্বে ফেলে আসা ক্রুর অতীত তাকে প্রতিদিন তাড়া করে ফেরে। এরপরেও ঊর্ধ্বতন কর্তাব্যাক্তির চাপে পড়ে সে দায়িত্ব নিয়ে নিজের এলাকায় পৌঁছায় এবং Elin এর নিখোঁজ হওয়ার তদন্ত শুরু করে। প্রথমে সে স্থানীয় পুলিশের ধরে নিয়ে আসা আসামী Jari র কাছে যায় এবং জানতে পারে সে সেখানে গিয়েছিল ঠিকই কিন্তু Elin কে দেখেনি। এরপর Erik নিজেই জায়গাটিতে তদন্ত করতে আসলে গুলির খোসা খুঁজে পায়, যা স্থানীয় কারও শিকারী বন্ধুক থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করে সে। ফলে পুরো এলাকার সব মানুষের বন্দুক জব্দ করে গুলি একে একে পরীক্ষা করে তারা, এমনকি এই তদন্ত থেকে Torsten ও বাদ যায়না। Erik আসার পর থেকে খেয়াল করে জায়গাটির মানুষগুলো কিছু জিনিস লুকাচ্ছে বা ঘটনাটি সাজানো! নির্ভেজাল চরিত্রের Elin এর বয়ফ্রেন্ডকে ধরে আনলে তারা জানতে পারে, অনেকদিন আগেই Elin এর সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে। নিখোঁজ হওয়ার পূর্বে Elin কারও সাথে দেখা করত মাঝে মধ্যেই, কিন্তু কে সে তা কারোই জানা নেই। এদিকে Erik র সাথে সাক্ষাৎ হয় তার ছোট ভাই Leif এর সাবেক প্রেমিকা Karin এর... যাকে Torsten বিয়ে করে এবং Karin এবং Leif এর ছেলে Peter কেও সে নিজের ছেলের মত করে আপন ভাবে Torsten. এভাবে ঘটনা এগোতে থাকলে একদিন বনের মধ্যে পুলিশ Elin এর লাশ খুঁজে পায় এবং তাও বিকৃত অবস্থায়। ফরেনসিক টিম এসে বলে যে তিনদিন আগে থেকে তাকে সেখানে ফেলে রাখা হয়েছে; তার দেহে পাওয়া ম্যাগটগুলো এর প্রমাণ হিসেবে ধরা হয়। কে খুন করে Elin কে? কেন ই বা খুন হয় সে? পুরো ঘটনার পিছনে লুকিয়ে থাকে কোন রহস্য? Jägarna মানে The Hunters এর sequel এটি এবং এই প্রথম দেখলাম কোন sequel তার পূর্বের গল্পের আমেজটা বাড়িয়েছে বৈ কমায় নি। সিনেমার শুরু থেকে শেষের ১০ মিনিট অবধি টানটান রহস্য সেই মাত্রার এবং মানুষের ছলের এক অন্যরকম বহিঃপ্রকাশ রয়েছে এতে। প্রথমে মনে হবে ঘটনার গল্প কি সাধারণ, বুঝতে পেড়ে গেছি... কিন্তু সিনেমা যত এগোবে জট বাঁধবে আরও। সুইডিশ এই দুইটা সিনেমার যেদিক আমার সব থেকে ভালো লেগেছে তা হল, একদিকে বনের শান্ত এবং রহস্যেঘেরা পরিবেশের মধ্যে কেমন যেন একটা ভূতুড়ে ভাবের সাথে তালে তাল মিলিয়ে মানুষের জীবনের রহস্যগুলোও যেন এক জটিল সংখ্যার সমীকরণে গিয়ে দাঁড়ায়। প্রথম পর্বের তুলনায় এই পর্বের গল্পের প্লট আরও বেশি chilling mystery সম্পন্ন… প্রথম সিনেমা নির্মিত হয়েছিল ১৯৯৬ সালে এবং এটি ২০১১ সালে... ১৫ বছরের ব্যবধানে অনেক অনেক পরিবর্তনও লক্ষ্যণীয়। Mystery, Thriller genre যারা দেখতে ভালবাসেন তারা এই সুইডিশ Mystery দেখে হতাশ হবেন না আশা করি। নৈসর্গিক পরিবেশের সাথে যখন রহস্যের প্যাঁচানো প্লটের flavor মিশে যায়... তখন সেটা একটা অন্য জায়গায় পৌঁছায়... এই সিনেমার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। Kjell Sundvall এর পরিচালনাতে আবারও সুইডেনের বুনো পরিবেশের twisted mystery র আস্বাদ পেতে চাইলে এর বিকল্প নেই। A good film which depicts the suspension of suspense and mystery !!!



‘False Trail 2011 (Original Title: Jägarna 2)’

IMDB rating: 6.5/10
Genre: Crime/ Mystery/ Thriller
Cast: Rolf Lassgård, Peter Stormare, Annika Nordin
Country of Origin: Sweden




এই সিনেমার প্রথম পর্বের লিঙ্ক :

The Hunters 1996 (Original Title: Jägarna )—সুইডিশ এই মুভিটি ভিন্নধর্মী প্লটের ভিন্নরকম থ্রিলার ঘরানার সাথে পরিচয় করিয়ে দিবে...

http://www.somewhereinblog.net/blog/Ricks007/30048489

**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! Happy Movie Watching !!!

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×