
আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল সিজন ৯।
এবার ও বাংলাদেশ থেকে একাধিক কমেডিয়ান অংশগ্রহন করেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি পর্বের শুটিংও শেষ হয়েছে। বিশেষ সূত্রে জানা যায়, এবারের মীরাক্কেলের ফরম্যাটে কিছুটা পরিবর্তন এসেছে। বিশেষ সূত্র থেকে ফরম্যাট সম্পর্কে বিস্তারিত কিছু না বলা হলেও জানা যায়, সিজন-৯ এ রজতাভ দত্ত, পরান বন্দ্যোপাধ্যয় ও শ্রীলেখা মিত্র এক পাড়ার প্রতিবেশী। সেই পাড়ার এক বারান্দায় বসে তার ব্যান্ড ব্যান্ডেজকে নিয়ে গান বাজনা করেন সঞ্চালক মীর। সুকুমার রায়ের থড়োর কলের সামনে চাপা কলে রোজ পানি আনতে যান মীর। তার উল্টো দিকে একবাড়ির দালানের দিকে উঁকিঝঁকি দেন পাড়ার যুবক চিকিৎসক। শেফ থেকে মধ্য বয়সী কাকু।
আর সেই পাড়ায় অবিরত চলছে কৌতুকের বৃষ্টি। এই কৌতুকের বৃষ্টিতে কখনও ভেসে ওঠে রাজনীতি, কখনও মধ্য যৌবনের ক্রাইসিস, আবার কখনও সামাজিক বস্তাপচা সংস্কার, সাহসী কিন্তু মজাদারভাবে। তারপরের অংশ জানতে চাইলে অপেক্ষা করতে হবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এবারের কৌতুকেও থাকছে চমক। অতিথি তালিকাতেও থাকবে বেশ কিছু চমক। বিগত বছরগুলোর মতোই বাংলাদেশের শিল্পীদের নিয়ে বিশেষ আগ্রহ ইতিমধ্যেই লক্ষণীয় হয়ে উঠেছে। সব মিলিয়ে আবার হাসতে হাসতে দমবন্ধ হওয়ার জোগাড় হবেন দর্শকরা। এটাই মিরাক্কেল টিম ও চ্যানেলটির আশা।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





