somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশাবাদী না নিরাশাবাদী বাজেটঃ একজন বিড়িখোরের স্বপ্ন

১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

প্রথমেই যে মন্তব্যটি করতে চাই তা হল- এই বাজেট-ফাজেট যারা বানায় এরা কোনভাবেই মনোযোগ দিয়ে পড়াশোনা করে নাই। যদি করত, তাহলে ঠিকই দেখতো যে- এই দুনিয়ায় যত বড় বড় নেতা-লেখক-কবি-সাহিত্যিক-শিল্পী আছেন তারা সবাই সিগারেট-চুরুট-পাইপ খায়।
বঙ্গবন্ধুর কথায় ধরেন- তিনি পাইপ টানতেন। চে গুয়েভারা কে কখনও চুরুট ছাড়া দেখেছেন কি? পাবলো পিকাসো- ভ্যানগঁগ থেকে শুরু করে টিএসসি আর ছবির হাটে বসা উঠতি চিত্রকর যারা- তারাও এই ধোঁয়া না হলে রঙে তুলি ডুবাতে গিয়ে মুখে ধরে বসে থাকে। কবি- কবিদের কথা বাদই দেন- তাদের জগতে তিনটে জিনিস না থাকলে তারাই থাকতে পারেন না সে জগতে; সে তিনটি জিনিস হল -ইশ্বর-নারী-সিগারেট। উইনস্টইল চার্চিল, ফিদেল ক্যাস্ত্রো, জন এফ কেনেডি, জর্জ বার্ন, মার্ক টোয়েন, মিল্টন, জ্যাক নিকলসন, গুয়ার্চো মা্ক্স, বিল ক্লিনটন, মিশেল জর্ডন, আর্নল্ড শোয়ার্জনিগ্যার, বিল কসবে, মেল গিবসন্‌, জন ট্রাভোল্টা, জন ওয়েন, ডেমি মুর, জর্জ হ্যামিল্টন জন হিউস্টন (আর পারতেছি না, হাঁপায়ে গেলাম) সব্বাই বিখ্যাত হইছে সিগারেট খেয়ে। সিগারেট না খেলে এদের ব্রেন খেলতো না, মুখে এক্সপ্রেশন আসতো না, কাজ ভালো লাগতো না। আমাদের দেশের অসংখ্য ছেলে-মেয়ে যখন এরকম বড় কিছু হওয়ার জন্য মুখে সিগারেট আর বুকেভাঙা দম নিয়ে ঊঠে পড়ে লেগেছে, ঠিক তখনই সরাকারে ফিবছর অবিবেচকের মত সিগারেটের দাম বাড়িয়েই চলেছে। আহা ! কি দুর্ভাগা আমরা - কি অবিবেচক আমাদের সরকার ! বলি সব চেয়ে বেশি শুল্ক কারা দেয়? এই সিগারেটখোররাই তো; তাই না? সিগারেট খায় না কারা? হেফাজত আর জামাত- অদের কে কেউ দেখেনি সিগারেট খেতে। তবে কি সরকার আমাদের পরোক্ষভাব ওদিকে ঠেলছে?

আহা ! এমন সুদিন যদি আসতো - দোকানে গেলেই টাকায় বিশটা বেনসন পাওয়া যেত! আহা- সেই সুদিন কি আসবে কখনও?

আচ্ছা, বেহেশতেও কি পাওয়া যাবে সিগারেট?

আমি যাদের কথা বলেছি তাদের তো বটেই - তাদের বন্ধু্বান্ধব-জ্ঞাতি গুষ্টি কার কেমনকি পছন আর কোন ব্র্যান্ডের সিগারেট খেত - তা জানি আমি। বিশ্বাস হইতেছে না ???? তো যান নিচের লিংকে- Click This Link
এখন আপনিও জানেন :D
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×