বাজেট বাজেট বাজেট। আর কিছুদিনের মধ্যেই সকল পেপার-পত্রিকা, টিভি চ্যানেল দখল করে নেবে এই বাজেট। বাজেট নিয়ে টক শো হবে, হবে হাজার-হাজার লেখা; ভোক্তা অধিকার নিয়ে বড় বড় পন্ডিতগণ মহা মহা থিওরি দেবেন যদিও সে সব থিওরি শুধু চাল-ডাল-তেল নিয়ে। দুনিয়াতে যে সিগারেট বলে একতা ব্যাপার আছে এবং তা যে লক্ষ লক্ষ পুরুষের অতি প্রয়োজনীয় একটা ব্যবহার্য সামগ্রী- তা সবাই ভুলে যাবেন। গার্লফ্রেন্ড আর স্ত্রীদের আকাশচুম্বি চাহিদার কাছে মাথা নত যে ধোঁয়াশার আড়ালে পাথর এর মত পুরুষদের কাদার মত নরোম মনটা কাঁদে; সেই ধোঁয়া যে আসলে সিগারেটের তা ভুলে যাবেন খোদ টক-শোর বক্তারাও।
চতুর দোকানীরা গড়ে তুলবেন সিগারেট সিন্ডিকেট। ৯ টাকার বেনসন বিক্রি হবে ১০-১২ টাকায়। ভাবতেই, এখনি ফিলিং ইগনোরড বাই সুশীল সমাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



