somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিৎসা বারংবার! - বেকন পিৎসা

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দিতাম ইংরেজি নামই কিন্তু কিছু ব্লগার আছে সামুতে, যাদের বাংলা ভাষার প্রতি এত আগ্রহ এর উন্নয়নে যে, ইংরেজি শব্দের পরিবর্তে শুদ্ধ বাংলা চর্চা করছে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা শিরোনাম। যদিও অদ্ভুত ঠেকাচ্ছে... =p~
ধন্যবাদ ডক্টর আলী সাহেব ও সাইমুম সাহেবকে। সাইমুম সাহেবকে প্রায়ই ভুলে যেতে বসেছিলাম, শব্দ-ভাষা নিয়ে চিন্তা করতেই,সামুর পছন্দের তালিকার পোষ্টগুলি হাতড়াতে থাকি। সামুর এই দিকে অবস্থা খুব খারাপ, গোছানো যায় না ঠিক ভাবে। :(

এই ধরনের ঘরোয়া পিৎসা আগেও করেছিলাম। তবে প্রত্যেকবার পরিবর্তন করার চেষ্টা করি। এক চাচা মিয়ার ফিক্সড খদ্দেরও ছিলাম। তারঁ ব্যবসা এতটাই আসমানে তুলেছিলাম, রাত দিন খাবারের ফরমায়েশ দিতে দিতে, আমাকে বিনামূল্যে খাতির করত। সে আরেক ইতিহাস। ;)
পিৎসার সঠিক বাংলা গুগল এ 'পিজা' আর অভিধানে 'পিৎসা' পেলাম।
যাই হোক ব্যাকরণ থেকে বের হয়ে খাবারের দিকে যাই।

ময়ান কিনে রেখেছিলাম।
পার্চমেন্ট কাগজ দিয়ে কাজের জায়গাকে আপন করে নিলাম। এতে সুবিধা হয় অনেক। যেমন: পরিষ্কার থাকে, মনযোগ থাকে স্বাদনদ্রব্য যোগ করতে।



তার উপর পিৎসা পনির ছিটিয়ে দিলাম।



টমেটো আখনি আগে থেকে দেওয়া ছিল। বেকন(পাখির) কিনে এনেছি।



এই পিৎসার নাম দিতে পারি ''বেকন পিৎসা''। পেয়াজঁ ছাড়া মজা লাগবে না, যদিও গোলাকৃতি কাটা হয় নি।



ঝালের জন্য সংরক্ষিত মরিচ ছিল, তা ব্যবহার করেছি।



সাজানোর জন্য চাইনিজ আখনি আর Mayonnaise দিলাম।



সাজানো শেষ, বাকি কাজ আমার Convection Microwave Oven করে দিবে।



Convection Microwave Oven কে পোষ মানাতে হবে, কারন এর সব কাজ আমি জানি না।


আরেকটা কথা বাংলা অভিধানে রাঁধুনি শব্দটা পাই নাই কেন? অন্য ওয়েবসাইটে পেয়েছি তবে স্বীকৃত নয়। এমনকি হতে পারে বর্তমান বাংলাদেশের বাংলা অভিধানে এই শব্দটি নাই অথবা থাকলেই সব ওয়েবসাইটে একে হালনাগাদ করা হয় নি। তবে বাংলা একডেমরী ওয়েবসাইট থেকে একটা সফটওয়্যার নামালাম সেখানে আবার ''রাঁধুনি'' শব্দটা ''রাঁধুনী''! ঠিকানা-http://banglaacademy.org.bd/ আর যে বানিয়েছে, হয়তো সফটওয়্যার প্রকৌশলী। কারন সে যে কোম্পানীর সাথে হয়ত যুক্ত, তারা আবার শেয়ার বাজার বিষয়ে পয়সার বিনিময়ে সফটওয়্যার ভিত্তিক সেবা দিয়ে থাকে। যাই হোক, বাংলা একাডেমরীর সফটওয়্যার এর বাংলা কপি করা যায় না তবে লেখা যায় হয়ত তা ''জাতীয় বা বিজয় কি বোর্ড'' এর কিন্তু ফন্ট ইউনিকোড এর অবশ্যই নয় এবং খুবই নিম্ন মানের সফটওয়্যার (অনেক শব্দ নাই)। দোষটা হয়ত সম্পূর্ণ প্রকৌশলীর না, এটা হালনাগাদ ভার্সন বের করা হয় নি।
সম্পূর্ণ অভিধানটাকেই ফন্টভিত্তিক অনলাইনে রাখতে পারল না। আফসোস...

সহযোগীতা চাইলে প্রতিদিন আমি ১৫ মিনিট সময় দিতে পারতাম, এমন করে যদি অনেকে এগিয়ে আসে তাহলে একটি অনলাইনে পরিমার্জিত রূপের উপাত্ত-ভান্ডার হয়ে যেত। একটি দল গঠন করতে হবে, যারা সার্বক্ষনিক হালনাগাদে জড়িত থাকবে (বাংলা একাডেমীর অর্থায়নে)। তাদের সাথের সাথী হবে মূল স্বেচ্ছাসেবক দল, যাকে নির্দেশনা বা ব্যবস্থা দিবে প্রথম স্তরের দল।

আসলে কিছু লেখতে গেলে, কিছু প্রকাশ করতে গেলে বিভিন্ন প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ব্যাপার উঠে আসে। যেগুলোকে আমি তাড়িয়ে দিতে পারি না, সাথে রাখি।


মূল বিষয়ে ফিরে আসলাম,
আমি খেলাম, পেট ভরে নাই। :)
আমি নিজে কিছু করে খেতে গেলে তৃপ্তি পাই না, যতটুকু মানুষের থেকে পাই। অনেকে বলে থাকে, পাচক নিজে রান্না করা কিছুতে অত স্বাদ পায় না। হয়ত রান্নার সুবাস বা চেখে দেখতে হয় বলে। :)

পুরান ব্লগার যারা আছেন, তারা সাইমুম সাহেবে ব্লগ ঘুরে আসতে পারেন।
http://www.somewhereinblog.net/blog/saimumblog

http://images.clipartpanda.com/pizza-clipart-LTKn4yrTa.gif - কৃতজ্ঞ-শিরোনাম ছবি
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×