somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম একাদশ (ফুটবল)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। জনপ্রিয়তার দিক দিয়ে বিবেচনা করলে সকল খেলা হতে ফুটবল অনেকটাই এগিয়ে রয়েছে। এবং এটি একটি সর্বজনীন খেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রায় সকল বিষয়ের মত ফুটবলেও খ্রীস্টানরা এগিয়ে রয়েছে। অনেকের হয়তো জানা নেই মুসলিমদের তাদের সাথে অন্তত কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করার মত কিছু খেলোয়াড় রয়েছে। বাকিরা যোজন যোজন পিছিয়ে রয়েছে। আজকে আমি আমার নিজের করা মুসলিম একাদশ আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা নিজেদের মন্তব্য জানাতে পারেন।

আমার মতে ৪-৪-২ ফরমেশন সবচেয়ে ভালো হবে।

গোলকিপার


Asmir Begović

বসনিয়া এবং চেলসির গোলকিপার। তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমান করেছেন। এই বছর স্টোক সিটি থেকে চেলসিতে যোগ দেওয়াই বুঝায় তিনি কি মানের খেলোয়াড়। এমনকি এবছর তিনি চেলসির প্রথম একাদশে কোরতোয়ার থেকে বেশী ম্যাচে ছিলেন।

ডিফেন্ডার


Bacary Sagna

ফ্রান্স জাতীয় দল ম্যানচেস্টার সিটির নিয়মিত ডিফেন্ডার। আমার একাদশের প্রথম ফুল ব্যাক হিসেবে তাকেই জায়গা দিয়েছি। কারন তার সামর্থ্য নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। তিনি দক্ষতার সাথে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এর হয়ে খেলে যাচ্ছেন। এবং ম্যানচেস্টার সিটির মত টপ লেভেল ক্লাবের সদস্য। তিনি তার সাবেক ক্লাব আর্সেনালের হয়েও ছিলেন দুর্দান্ত।


Kolo Abib Touré

আইভরি কোস্ট এর খেলোয়াড়। এবং ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে খেলে যাচ্ছেন। তিনিই আমার একাদশের প্রথম সেন্টার ব্যাক। অনেকের মতে বয়সের কারনে তার আগের ফর্ম নেই। কিন্তু এখনও লিভারপুলের প্রথম একাদশে খেলে যাওয়া প্রমান করে। তার ফর্ম একেবারেই হারিয়ে যায়নি এবং অভিজ্ঞতারও দাম রয়েছে।


Mamadou Ian Sakho

লিভারপুল এবং ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়। উদীয়মান যে কয়জন ডিফেন্ডারকে ভালো খেলতে দেখা যায় উনি তার মধ্যে একজন। প্যারিস সেন্ট জারমেইন এ থাকার সময়ই তিনি নিজেকে প্রমান করেছিলেন। তিনি এই একাদশের দ্বিতীয় সেন্টার ব্যাক।


Shkodran Mustafi

বিশ্বকাপ জয়ী জার্মান খেলোয়াড়। ফিলিপ লামের অবসরের পর জার্মানি দলের নিয়মিত সদস্য। বর্তমানে স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলছেন।

মিডফিল্ডার
অনেক ভালো ভালো মুসলিম মিডফিল্ডার রয়েছে। কিন্তু একাদশের স্বার্থে মাত্র ৪ জনকেই আমি নিতে পারব। তাই কারা কারা সুযোগ পাচ্ছেনা তাদের নাম জানিয়ে রাখি আদনান ইয়ানুজাই, জেরদান শাকিরি, আরদা তুরান, ইব্রাহিম এফেলে, সামির নাসরি,সামি খেদিরা, সুলে মুনতারি ইত্যাদি। তারা খুব ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও একাদশে সুযোগ পায়নি।


Franck Ribéry

ফ্রান্স জাতীয় দল এবং বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডারকে নিয়ে মনে হয় না কিছু বলা লাগবে। তিনি একাদশে সুযোগ পেয়েছেন সাইড মিডফিল্ডার হিসেবে।


Mesut Özil

জার্মানি জাতীয় দল এবং আর্সেনাল এর হয়ে ক্লাব ফুটবল খেলে থাকেন। তাকে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে কিনে আর্সেনাল প্রমান করেছে সে কি মানের খেলোয়াড়। তার জায়গা হয়েছে সেন্টার মিডফিল্ডার হিসেবে।


Yaya Touré

ম্যানচেস্টার সিটি ও আইভরি কোস্টের এই সেন্টার মিডফিল্ডার ফুটবল বিশ্বের একজন পরিচিত মুখ। ২০১১-২০১৪ টানা ৪ বার আফ্রিকার সেরা খেলোয়াড় মনোনিত হয়েছে।


Paul Pogba

দ্বিতীয় সাইড মিডফিল্ডার হিসেবে আমি রেখেছি ফ্রান্স জাতীয় দল এবং জুভেন্টাসের তারকা ফুটবলার পল পগবাকে। তিনি ২০১৪ বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মনোনিত হয়ে নিজের জাত চিনিয়েছেন।

ফরোয়ার্ড


Karim Mostafa Benzema

ফ্রান্স জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকেন। মুসলিম একাদশে করিম বেনজেমা থাকবে না সেটা তো কেউ কল্পনাই করতে পারবে না। বেশ কিছুদিন ধরে রয়েছেন দুর্দান্ত ফর্মে।


Edin Džeko

বসনিয়া এবং ইটালিয়ান ক্লাব রোমার স্ট্রাইকার। সাবেক ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়কে নিয়ে কোন প্রশ্ন থাকার কথা নয়।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×