কল অফ ডিউটি খেলছেন পিসিতে? খেলে থাকলে নিশ্চয়ই এই সিরিজ এর ভক্ত হয়ে যাওয়ার কথা?
আচ্ছা বাদ দেন, ২০১৩ সালের একটা কাহিনী বলি ।
নর্থ কোরিয়া, সব সময়ের মতই নিজের দেশ এর জনগনকে ভুয়া সংবাদ ও প্রোপ্যাগান্ডা দিয়ে ব্রেইনওয়াশ করতে ব্যাস্ত । হ্যাঁ, তাদের এক অদ্ভুত নিয়ম হল মহিলারা রান্নাঘরে কাজ করার সময় সরকারি রেডিও অন করে রাখতে হবে ( উপরের লেভেল এর বাসা গুলোতে ) , সেখানে ২৪ ঘন্টা নর্থ কোরিয়ান প্রোপ্যাগান্ডা প্রোগ্রাম চলে, লাইক, যুক্তরাষ্ট্রতে মানুষ খেতে পায় না, নর্থ কোরিয়া থেকে ভিক্ষা করে ইত্যাদি । অত্যন্ত হাস্যকর ।
আচ্ছা যাই হোক, আসল কাহিনী বলি ।
কল অফ ডিউটি সিরিজ এর একটি গেইম হল Call of Duty : Modern Warfare 3
এই গেইম এর প্রথম দিকের এক মিশন ( নাম টা মনে নেই, ২০১২ সালে খেলেছিলাম ) , এ দেখানো হয় রাশিয়ানরা যুক্তরাষ্ট্র আক্রমন করেছে এবং প্রধান সব শহর মাত্র কয়েকদিনের মধ্যে দখল করে ফেলছে, মিশন গুলোতে ছোট ছোট মিশন এর মাধ্যমে রাশিয়ান আর্মির কি পয়েন্ট এ স্পেশাল বাহিনী দ্বারা আক্রমন করে অচল বা ধ্বংস করে দিতে হয় । সো, এই হল পটভূমি ।
মিশন এ লোডিং স্ক্রিন এবং অন্যান্য অংশে দেখানো হয় অত্যাধিক যুদ্ধে আক্রান্ত এক কাল্পনিক নিউইয়র্ক এর দৃশ্য ।
এরকম >

ব্যাপারটা আরো হাস্যকর হয় যখন, নর্থ কোরিয়ান সেই ফুটেজ ব্যাবহার করে তাদের টিভিতে প্রচার করে যে যুক্তরাষ্ট্র আক্রমন এর মুখে ! হেহেহেহ ! ভিডিও গেইম থেকে ফুটেজ চুরি করে জাতীয় পর্যায়ে মানুষকে বোকা বানানোর মানে টা কি?
যাই হোক, ভিডীওতে বিস্তারিত কিছু তথ্য দিয়েছি, আশা করি দেখবেন
North Korean Propaganda

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

