
-যার যার রোল নম্বর দেখে বসো। এক জনের সীটে আরেকজন বসবে না। পরে ধরা পড়লে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না।
-সবাই জায়গায় বসো। এখনই খাতা দেওয়া হবে।
-রোল নম্বর লিখতে কেউ ভুল করবে না।
-না, আগে প্রশ্ন দেওয়া যাবে না। ঠিক সময় মতোই প্রশ্ন দেওয়া হবে।
-প্রশ্ন পেয়েছো। এখন কোন কথা না বলে লিখতে থাকো।
-এই তুমি পিছনে তাকাচ্ছো কেন?
-একটা কথাও হবে না। এটা কি মাছের বাজার পেয়েছো?
-এই! এই!
-এই কী ব্যাপার?
-এই ছেলে! তুমি ঢেকে লেখো।
-এই তুমি ওর খাতার দিকে তাকাচ্ছো কেন?
-এই তুমি যদি ওর খাতার দিকে আবার তাকাও দুই জনেরই খাতা নিয়ে নেবো।
-কেউ নকল করার চেষ্টা করবে না।
-ঘাড়টা ঘুরাবে আর খাতা নিয়ে নেবো।
-এই দেখি তোমার খাতা দাও। দশ মিনিট দাড়িয়ে থাকো।
-না, কোন মাফ হবে না।
-আরে কথা হচ্ছে কেন? দেখি কে কথা বলে?
-দেখি তোমার হাতে ওটা কী?
-ছিঃ ছিঃ পরীক্ষার হলে নকল করতে তোমার একটুও লজ্জা করলো না। যাও বের হয়ে যাও।
-না। তুমি আর খাতা পাবে না। যাও বাইরে যাও।
-না। এক ঘন্টা পার না হলে বাইরে যাওয়া যাবে না।
-এই ছেলে তুমি এখনও দাড়িয়ে রয়েছো কেন? যাও।
-পরীক্ষার সময় এত টয়লেটে যাওয়া কেন?
-লুজ শীট কার কার লাগবে? যার লাগবে এসে নিয়ে যাও।
-নিজের সিটে এসে বস।
-এই তুমি মোবাইল নিয়ে এসেছো কেন? জানোনা পরীক্ষার হলে মোবাইল নিষেধ? এখনই বন্ধ করা ওটা।
-সময় দেখার জন্য মোবাইল নয়, ঘড়ি নিয়ে আসবে।
-এই তুমি আবার কথা বলছো?
-এটা তোমার লাস্ট ওয়ার্নিং। এর পরেরবার খাতা নিয়ে নেবো।
-এই তুমি খাতা নিয়ে সামনে আসো। এখানে বসো।
-আর এক ঘন্টা আছে।
-কীপ সাইলেন্ট। এটা পরীক্ষার হল।
-এই তুমি সরে বসো।
-এই তুমি জায়গা ছেড়ে উঠছো কেন?
-এই তুমি সোজা হয়ে বসো।
-না। আর বাইরে যাওয়া চলবে না।
-আর 30 মিনিট।
-এখন একটা কথা বলবে তো খাতা নিয়ে নেবো।
-সবাই খাতা সেলাই করে নাও। পিয়ন চলে গেলে আর সেলাই হবে না।
-না, এখন আর অতিরিক্ত কাগজ দেওয়া যাবে না।
-যাদের লেখা শেষ, খাতা জমা দাও।
-তাড়াতাড়ি লেখা শেষ কর। আর দশ মিনিট আছে।
-এই তুমি খাতা জমা দিয়েছো না, বসে আছো কেন, যাও বাইরে যাও।
-দেখি তোমার খাতা দাও। অনেক সুযোগ দিয়েছি আর না।
-আর দুই মিনিট।
-সবাই খাতা গুছাও। এখনই ঘন্টা পড়বে।
-সময় শেষ। স্টপ রাইটিং।
-দাও খাতা দাও।
-আর একটুও না। দাও খাতা।
-সবাই বাইরে যাও।
-ওয়া আলাইকুম আসসালাম।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




