আমি তোমাকেই ভালবাসি
১০ ই মে, ২০০৯ ভোর ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এর আগে আমার দিল্লী সফরের একটা ক্ষুদ্র অভিজ্ঞতার কথা লিখেছিলাম। এবার গদ্য নয়, একটা পদ্য। তাৎক্ষণিকভাবে রচিত এ কবিতাটি দিল্লীর পাঁচ তারকা হোটেল ''অশোকা ইন্টারন্যাশনাল'' এ আমাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পাঠ করেছিলাম।
আমি তোমাকেই ভালবাসি
রাজস্থানের মরুপ্রান্তরে বসে
মনে পড়ে যায়
তোমার শ্যামলিমা,
উত্তর প্রদেশ আর হরিয়ানার শস্যহীন
ধু ধু মাঠ দেখে
মনে পড়ে যায়
সোনালী সবুজ ফসলে ভরা
দিগন্ত জোড়া মাঠ।
ভালবাসার তাজমহল,
ভালবাসার তাজমহলের পাশেই
প্রেমের নদী যমুনা,
সেই ক্ষীণ,মৃত যমুনা দেখে
পড়ে যায় মনে
পদ্মা মেঘনার উত্তাল তরঙ্গ,
মনে পড়ে যায়
বর্ষায় বিনাশী গোমতী
আর খরস্রোতা কর্ণফুলী।
এইখানে এই উষ্ণ ভূমিতে
এইখানে এই বিদেশে,
এই দিল্লীতে প্রচন্ড দাবদাহে
ক্লান্ত শ্রান্ত আমরা।
অথচ স্বদেশে এখন
শ্রাবনের অঝর ধারা,
বৃষ্টিস্নাত সেই সবুজের
কোমল ষ্পর্শ হতে বঞ্চিত আমরা
এই বিদেশে।
স্বদেশ ছাড়লেই
মনে পড়ে তোমাকে
স্বদেশ ছাড়লেই বুঝি
কত অমূল্য তুমি,
তুমি আমার বাংলা
তুমি আমার সোনার বাংলা।
গলা ফাটিয়ে চিৎকার করে
বলতে ইচ্ছা করে,
’’আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি’’,
শুধু তোমাকেই ভালবাসি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন