দ্রৌপদী
৩১ শে মে, ২০০৯ সকাল ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানীং পুরুষ মানুষগুলো
বড্ড বেশি ছোঁক ছোঁক করে
আমার চারপাশে।
বিশেষণহীন অর্থহীন বিশেষণে
নিরর্থক প্রশংসার ডালি
খুলে দেয় আমার জন্য।
কেউ বা আবার
ভদ্রতার সীমা ছাড়িয়ে
দরজায় না দিয়ে টোকা
সন্তর্পনে ঢুকে পড়ে
আমার শোবার ঘরে।
হিংস্র নেকড়ের মতো
তাদের তপ্ত চোখ,
শকুনের মতো নিরীক্ষণ করে
আমার অতি যত্নে লালিত
দৈহিক উপাচার।
যেন ছিঁড়ে খুঁড়ে খাবে
আমার স্বপ্নময় দুটি চোখ,
পেলব কপোল
আর ভালবাসার রঙে রাঙানো
উষ্ণ অধর।
নিজেকে বড়ো অপবিত্র
মনে হয়;
পরম আদরে গড়ে তোলা
আমার শুচিতা,
ভেঙে যায় বুঝি
কোন এক অসতর্ক অবসরে!
তাদের কেউ লেখে কবিতা
ছন্দময় কথার সুরভি ছড়াতে চায়
আমার চারপাশে,
কেউ নিয়ে আসে গোলাপ
হৃদয়ের রক্তে সিক্ত
ভালবাসার লাল গোলাপ।
তারাতো জানে না,
কবিতায় আর গোলাপে ভরে না মন;
শুধু হৃদয় বিনিময় নয়
চাই উষ্ণতা
হৃদয় আর শরীরে একাকার করে
হারিয়ে যেতে চায়
বিরহী এই মন।
এভাবে
আমার সহস্র `বেওয়াফাদের' মাঝে
আজ যুক্ত হোক
আরো একজন, দুজন, চারজন.........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন