somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও মেরামত [পর্ব:১]:: সাধারণ আলোচনা

১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেমন আছেন সবাই।আশা করি ভাল আছেন।আপনাদের দোয়ায় শুরু করছি নতুন পর্বের চেইন পোস্ট। কম্পিউটার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।আর তাই এর যত্ন নেওয়াও আমদের জন্য খুবই প্রয়োজন। আজ এ ব্যাপারে সাধারণ আলোচনা করব।


কম্পিউটার রক্ষণাবেক্ষণ আসলে কী?
দিন দিন এগিয়ে যাচ্ছে আমাদের এই বিশ্ব।আর এই এগিয়ে যাওয়ার পথে যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি সাহায্য করছে তা হল কম্পিউটার।বৃক্ষের যেমন নিয়মিত পরিচর্যা না করলে ভাল ফল আশা করা যায় না।বান্ধবীকে যেমন গিফট না দিলে প্রেম হয় না।তেমনি কম্পিউটারকে যদি পরিচর্যা না করেন,এটির প্রতি যদি যত্নবান না হন,তবে এর থেকেও ভাল ফলাফল আপনি আশা করতে পারবেন না।কম্পিউটারের মাধ্যমে অধিক পরিমাণ সার্ভিস বা সেবা পাওয়ার জন্য অবশ্যই এটির যত্ন নিতে হবে।

“মূলত কমিপউটারের বিভিন্ন অংশের সংযোগ দেওয়া,কম্পিউটারের সঠিক যত্ন নেওয়া,নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা,কোন যন্ত্র ঠিক মত কাজ না করলে তার মেরামত,পরিবর্তন ইত্যাদিকে সামগ্রিক ভাবে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ বলা হয়।”

কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা:
মানুষ সৃষ্টির সেরা জীব।এখন এই মানুষের শরীরের বিভিন্ন অংশের যদি কোন মানুষ যত্ন না নেয়,তাহলে কি তার থেকে ভাল ফল পাওয়া যাবে।যেই অংশের যত্নে আপনি ঘাটতি দেখাবেন সেই অংশটিই ক্ষতিগ্রস্থ হবে।আর চিন্তা করুণ কম্পিউটার হচ্ছে সকল ইলেক্ট্রনিক যন্ত্রাংশের সেরা।সুতরাং এর থেকে ভাল ফল পেতে হলে আপনাকে অবশ্যই এর পরিচর্যা করতে হবে।বাইরের বিভিন্ন নিয়ামক যেমন:আদ্রতা,তাপমাত্রা,বিদ্যুত ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, ধুলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদির প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে।

কম্পিউটার রক্ষণাবেক্ষনে আমরা যে সমস্ত অবহেলা করি:
১.কমিপউটারটা এমন এক স্থানে রাখি যেখানে সরাসরি ধুলাবালি প্রবেশ করে।
২.বিদ্যুতিক সংযোগ ঠিক মত দেই না।
৩.ইউ.পি.এস থাকলে এর সঠিক ব্যবহার করি না।
৪.ব্যবহারের পর কম্পিউটার ডেকে রাখি না।
৫.অনেকে আবার একেবারে বদ্ধ স্থানে কম্পিউটার রাখি,যার ফলে সি.পি.উর হাওয়া বের হওয়ার সুযোগ কম থাকে।
৬.কি-বোর্ড ও মাউসের যত্ন নিই না।
৭.ভাইরাস সম্পর্কে সচেতন থাকি না।
৮.কম্পিউটারের ভিতরের ফাইল/ফোল্ডার গুলো এলোমেলো ভাবে রাখি।

প্রতিরোধমূল মূলক রক্ষণাবেক্ষণ:
এ ব্যাপারে ধারাবাহিক পোস্ট দেয়া হবে।এখানে বেসিক কিছু জিনিস আলোচনা করা হল:

প্রতিদিন যা করা দরকার:
১.প্রতিদিন ধুলোবালি মুছতে হবে।
২.ব্যবহারের সময় বিদ্যুতিক সংযোগ এর ব্যাপারে সচেতন থাকতে হবে।
৩.কম্পিউটার টেবিলের আশেপাশ পরিষ্কার রাখতে হবে।
৪.ব্যবহারের পর কম্পিউটার ডেকে রাখতে হবে।
৫.অতিরিক্ত সময় কম্পিউটার চালালো যাবে না।
৬.অনেক সময় আমরা করি কি,কম্পিউটার বন্ধ করে আবার হুট করেই ১০/২০ মিনিট পর এসে কম্পিউটার চালাই।এতে কম্পিউটারের ক্ষতি হয়।একান্ত প্রয়োজন না হলে এমনটা করা যাবে না।
৭.আদ্রতা সম্পর্কে সচেতন থাকা।

প্রতি সপ্তাহে যা একবার করা দরকার:
১.কম্পিউটারের আশেপাশ ভালমত পরিষ্কার রাখা।
২.এন্টিস্ট্যাটিক এবং ধূলা শোষক কাপড় দিয়ে কম্পিউটারের ডেস্ক,শেলফ মুছা।
৩.কম্পিউটার টেবিলের উপর থাকা কাজগপত্র,পত্রিকা ইত্যাদি গুছিয়ে রাখা।
৪.ডিস্ক ড্রাইভের রিড হেড পরিষ্কার করা।
৫.মনিটরের ডিসপ্লে পরিষ্কার রাখা।
৬.স্ক্যানডিস্ক প্রোগ্রাম চালনা করা।
৭.ভাইরাস স্ক্যান করা।

প্রতিমাসে যা অত্যন্ত একবার করা দরকার:
১.ডিফ্র্যাগমেন্টেশন ও স্ক্যান করা।
২.ড্রাইভের হেড পরিষ্কার রাখা।
৩.কম্পিউটার খুলে ভিতরের অংশ পরিষ্কার করা।তবে এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।না জেনে কোন যন্ত্রে হাত না দেওয়াই উত্তম।
৪.প্রিন্টার,কি-বোর্ড,মাউস পরিষ্কার করা।
৫.ভেন্টিলেশন ফিল্টার পরীক্ষা করা।
৬.এন্টিভাইরাস প্রোগ্রাম আপডেট করা।

প্রতি ছয় মাসে অত্যন্ত যা করা দরকার:
১.সিডি ড্রাইভের গতি পরীক্ষা করে কম বেশি হলে তা নিয়ন্ত্রণ করা।
২.বিভিন্ন সংযোগ ও সংযোগ পিন পরিষ্কার করা।
৩.প্রয়োজনীয় সফট্ওয়্যার আপডেট দেওয়া।

কম্পিউটারের আশেপাশে কোন ধাতব পদার্থ রাখা যাবে না এবং ইলেকট্রিক শক থেকে রক্ষা পাবার জন্য অবশ্যই কম্পিউটারের বিদ্যুত সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা উচিত।

আজ এ পর্যন্ত।আল্লাহ হাফেজ।কথা হবে আগামি পর্বে।

প্রথম প্রকাশ এখানে

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×