somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও মেরামত [পর্ব:২]:: কম্পিউটারের সাথে কি কি যন্ত্রপাতির সংযোগ দেয়া হয় এবং কিভাবে?

২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেমন আছেন সবাই।আশা করি ভাল।আজকে আমরা দেখব কম্পিউটারের সাথে কি কি যন্ত্রপাতির সংযোগ দেয়া হয় এবং কিভাবে।বিভিন্ন যন্ত্রপাতির সমন্বেয়ে গঠিত আমাদের কম্পিউটার।আর তাই কম্পিউটারের যন্ত্রপাতিগুলা ঠিকমত সংযোগ দেওয়া একান্ত প্রয়োজন।

কম্পিউটারের সিস্টেম ইউনিট হচ্ছে এমন একটি ধারক যার মধ্যে কম্পিউটারের প্রসেসিং কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্টিক, প্রসেসর, মেমরি, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট, এজিপি কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি সংযুক্ত থাকে।

সিস্টেম ইউনিটের পেছনের দিকে সংযোগের মাধ্যমে বিভিন্ন ইনপুট-আউটপুট যন্ত্রপাতি, যেমন:কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, মডেম, স্পিকার ইত্যাদি সংযুক্ত করা হয়।এসব যন্ত্র সংযোগ দেওয়ার জন্য মাদারবোর্ডের পিছনে পোর্ট থাকে আবার কোন কোন ক্ষেত্রে এক্সপানশন স্লট কার্ড ব্যবহার করেও সংযোগ দেওয়া যেতে পারে।বর্তমানে মনিটর ব্যতিত অন্য প্রায় সকল যন্ত্রের জন্য ইউ.এস.বি পোর্ট ব্যবহার করা হয়।ইউ.এস.বি পোর্ট সিস্টেমের সামনেও সংযুক্ত থাকতে পারে।

কম্পিউটার সিস্টেম গড়ে তোলার জন্য তারের মাধ্যমে বা তারবিহীনভাবে সংযোগ স্থাপনের মাধ্যমে যন্ত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা হয়।প্রতিটি যন্ত্রের সাথে প্রধানত দুটি ক্যাবল সংযুক্ত থাকে:
১.ডেটা চলাচল তার বা ডেটা ক্যাবলের সংযোগ।

২.বিদ্যুৎ সরবারহ তারের বা পাওয়ার ক্যাবলের সংযোগ।

ডেটা ক্যাবলের সংযোগ:

প্রতিটি যন্ত্রের সাথে ডেটা ক্যাবল থাকে।এই ক্যাবল দ্বারা বিভিন্ন পোর্টের মাধ্যমে মনিটর,প্রিন্টার,স্ক্যানার,কী-বোর্ড,মাউস ইত্যাদি যন্ত্রপাতি কম্পিউটারের সাথে যুক্ত হয়।কী-বোর্ড ও মাউসের ক্ষেত্রে শুধু ডেটা ক্যাবল থাকে,আলাদা পাওয়ার ক্যাবলের প্রয়োজন পড়ে না।

বিদ্যুৎ সরবারহের(পাওয়ার সাপ্লাই)ক্যাবলের সংযোগ:

কম্পিউটারে কাজ করার জন্য সিস্টেমকে বৈদ্যুতিক লাইনের সাথে তার বা ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করতে হয়।বৈদ্যুতিক লাইনের সাথে এই সংযোগ দুইভাবে হতে পারে।সরাসরি লাইনের সাথে সংযোগ অথবা ভোল্টেজ স্ট্যাবিলাইজার কিংবা ইউ.পি.এস এর মাধ্যমে সংযোগ।কম্পিউটারের সি.পি.ইউ বা অন্যান্য যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার তারকে পাওয়ার কার্ড বলা হয়ে থাকে।এই পাওয়ার কার্ডের মাধ্যমেই বিভিন্ন যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।কম্পিউটার যে পাওয়ার কার্ডটি দ্বারা পাওয়ার পায় সেটি তিন-পিনের কানেক্টরযুক্ত পাওয়ার কার্ড।পাওয়ার ক্যাবলের একটি প্রান্ত কম্পিউটারের সাথে যুক্ত থাকে অন্য প্রান্তটি বিদ্যুৎ লাইনের সাথে যুক্ত থাকে।এই কার্ডটি লাগানোর আগে পাওয়ার সাপ্লাইয়ে ভোল্টেজ সুইচের অবস্থান দেখে নিতে হবে।এটা কি ১১০v–এ আছে না ২২০v আছে।দ্বিতীয়টি আমাদের দেশের জন্য প্রযোজ্য।মনিটর,স্ক্যানার,প্রিন্টার ইত্যাদি যন্ত্রপাতিকেও আলাদাভাবে বিদ্যুৎ সরবারহ করতে হয়।

বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সতর্কতা:

কম্পিউটার সংযোগের ক্ষেত্রে সকল অংশের ক্যাবল সংযোগ শেষ করার পরই বৈদ্যুতিক সাপ্লাই লাইনের সাথে কম্পিউটারের সংযোগ দিতে হবে।অনুরূপ কম্পিউটার সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে সর্বপ্রথম বৈদ্যুতিক সাপ্লাই লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।তারপর অন্যান্য সংযোগ বিছিন্ন করা যেতে পারে।

পোর্ট(Port)

কম্পিউটারের পোর্ট হল এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ। কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে কী-বোর্ড,মাউস,স্পিকার,স্ক্যানার ইত্যাদি যন্ত্রের সংযোগ পয়েন্ট থাকে।এ সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট।এ সমস্ত সংযোগ সাধারণত প্লাগযুক্ত ক্যাবলের সাহায্যে সিপিইউ বক্সের পেছনে দেওয়া হয়।যে প্লাগে পিন লাগানো থাকে তাকে বলে মেল প্লাগ(Male Plug)এবং যে প্লাগে ছিদ্র থাকে তাকে বলে ফিমেল প্লাগ(Female Plug)।

কম্পিউটারের পোর্টের মধ্য দিয়ে ডেটা চলাচল এবং সংযোগের প্রকৃতি অনুসারে পোর্টকে বিভিন্নভাবে চিহ্নিত করা হয়।যেমন:

*প্যারালাল পোর্ট।
*সিরিয়াল পোর্ট।
*ইউএসবি পোর্ট।
*মনিটর পোর্ট।
*কী-বোর্ড পোর্ট।
*মাউস পোর্ট।
*নেটওয়ার্কিং পোর্ট।
*অডিও পোর্ট।
*ভিডিও পোর্ট।
*গেম পোর্ট।

আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে বিভিন্ন অংশের সংযোগ স্থাপন করতে হয়।এ ব্যাপারে বিস্তারিত আলোচনা।

আজ এ পর্যন্ত।আল্লাহ হাফেজ।কথা হবে আগামি পর্বে।


ফেজবুকে আমি

প্রথম প্রকাশ এখানে

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×