somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও মেরামত [পর্ব:৩]:: কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে বিভিন্ন অংশের সংযোগ স্থাপন

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেমন আছেন সবাই।আশা করি ভাল।আজকে আমরা দেখব কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে বিভিন্ন অংশের সংযোগ স্থাপন দেয়া হয় এবং কিভাবে।কম্পিউটারের সিস্টেম ইউনিট হচ্ছে এমন একটি ধারক যার মধ্যে কম্পিউটারের প্রসেসিং কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইলেকট্রনিক সার্টিক, প্রসেসর, মেমরি, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট, এজিপি কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি সংযুক্ত থাকে।
আর তাই কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে বিভিন্ন অংশের সঠিকভাবে সংযোগ স্থাপন দেওয়া একান্ত প্রয়োজন।

মনিটরের সংযোগ:

মনিটরের ডেটা স্থানান্তরের জন্য মনিটরের সাথে লাগানো তার বা মনিটর ডেটা ক্যাবলটি সিস্টেম ইউনিটের মনিটর পোর্টে লাগাতে হয়।মনিটরের ডেটা ক্যাবলকে ভিজিএ কানেকটরও বলা হয়।যদি মনিটরের নিজস্ব স্পীকার বা মাইক্রোফোন না থাকে তাহলে মনিটরের সাধারণত দুটি কর্ড থাকে।তার একটি মনিটর ইন্টারফেস ক্যাবল নামে পরিচিত,যা কম্পিউটারের পেছনে ভিডিও পোর্টে লাগানো হয়।এক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই কারণ কানেক্টরটি মাত্র এককভাবেই পেছনে ভিডিও পোর্টে লাগানো যাবে।আর অন্য যে কর্ডটি সেটি হল পাওয়ার কর্ড।এটি দেয়ালের সকেটে অথবা সার্জ প্রটেক্টরে লাগানো হয়।সাধারণত দু’ধরনের মনিটর পোর্ট দেখা যায়।যেমন:আইবিএম ও আইবিএম কম্পাটিবল কম্পিউটারের জন্য এক ধরনের এবং ম্যাকিনটোশ কম্পিউটারের জন্য অন্য এক ধরনের।মূলত সিস্টেম ইউনিটের ভেতরে স্থাপিত মাদারবোর্ডের ভিজিএ কার্ডের পোর্টের সাথে মনিটরের কানেক্ট্রটি সংযুক্ত করতে হয়।ভিজিএ কার্ডের পোর্টটি মাদারবোর্ডের ক্যাসিং এর বাইরে প্রদর্শিত থাকে।ভিজিএ(ভিডিও গ্রাফিক্স এ্যারে) মনিটরের সংযোগক্ষেত্রে ১৫ পিনের ফিমেল সিরিয়াল পোর্টের সাথে মনিটরের মেইন কানেক্টরটি লাগানো হয়।এক্ষেত্রে মনিটরের মেইন কানেক্টরটি সঠিকভাবে চাপ দিয়ে লাগিয়ে দু’পাশের দু’টি স্ক্রু এর মাথা ঘুরিয়ে টাইট করে সংযোগ দিতে হবে যাতে সংযোগটি ঠিলা না হয়।




প্রিন্টারের সংযোগ:

যখন সিস্টেমের আলাদা কোন পেরিফেরাল,যেমন-প্রিন্টার কেনা হয় তখন এর সাথে প্রদত্ত নির্দেশিকা থাকে।যার সাহায্যে খুব সহজেই প্রিন্টার সেটআপ দেয়া যায়।কম্পিউটারের সিস্টেম ইউনিট থেকে প্রিন্টারে ডেটা পাঠানোর জন্য সাধারণত ডেটা ক্যাবল এবং প্রিন্টার কার্যকর করতে পাওয়ার ক্যাবলের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ প্রতিষ্ঠা করা হয়।অনেক প্রিন্টারে প্যারালাল পোর্ট ব্যবহার করা হয়।যেটি দিয়ে একই সময়ে পাশাপাশি ডেটা স্থানান্তর করা হয়।মনিটরের ক্যাবল ও পোর্টে যেমন পিন আছে এখানেও তেমনি এবং একইভাবে লাগানো যায়।তবে আধুনিক প্রায় সকল কম্পিউটারের প্রিন্টারে ইউএসবি ইন্টারফেস দেখা যায়।আবার অনেক আধুনিক প্রিন্টারে ডেটা ক্যাবলের পাশাপাশি/পরিবর্তে ওয়্যারলেস প্রযুক্তিও ব্যবহার করা হয়।নেটওয়ার্ক প্রিন্টারে পৃথক কোন ডেটা ক্যাবলের প্রয়োজন হয় না।নেটওয়ার্ক মিডিয়ার মাধ্যমেই ডেটা চলাচল করতে পারে।




কী-বোর্ড ও মাউস সংযোজন:

আমরা যে কী-বোর্ড ও মাউস ব্যবহার করি সেগুলো বেশিরভাগই পিএস/২ সিস্টেমের,তবে অনেক কী-বোর্ড ও মাউস ইউএসবি অথবা ওয়্যারলেস ইন্টারফেস বিশিষ্ট।যার ফলে দেখা যায় যে আপনি কোন পোর্টে মাউস বা কী-বোর্ড লাগাবেন তা নির্ভর করে আপনার যন্ত্রটি কোন সিস্টেমের।যাদের কী-বোর্ড ও মাউস পিএস/২ সিস্টেমের, তাদের অবশ্যই সংযোগ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।লাগানোর সময় জোরে লাগানো যাবে না,এতে পিন নষ্ট বা ভেঙ্গে যেতে পারে।

স্পীকার ও মাইক্রোফোনের সংযোগ:

আপনার সিস্টেম ইউনিটের পিছনে মাদারবোর্ডের সাথে সাউন্ড কার্ড লাগানো আছে।সাউন্ড কার্ডের সবুজ রঙ্গের পোর্টের সাথে স্পিকারের জ্যাক লাগাতে হয়।কোন কোন স্পিকারে ব্যাটারি লাগে আবার কোন কোন স্পিকারে নিজস্ব পাওয়ার কার্ড থাকে।যে কম্পিউটারে স্পীকারটি লাগাতে হবে তা কোন ধরণের যাচাই করে দেখতে হবে।

মাইক্রোফোন লাগানোর ক্ষেত্রে অনেক সময় জোড়াতালির প্রয়োজন হতে পারে।যেমন:একাধিক ফোন একসাথে লাগানোর প্রয়োজন পড়তে পারে।এসব ক্ষেত্রে ম্যানুয়াল সাহায্য করতে পারে।মাইক্রোফোন বসানোর সময় লক্ষ রাখতে হবে যেন কারো কথা পিকআপ করতে কোন সমস্যা না হয়।



অন্যান্য পোর্টগুলো ও নিয়ম মেনে লাগাতে হবে।এখানে একটি কথা বলে রাখা ভাল যে,আপনি যখন মাদারবোর্ড কিনবেন তখন তার সাথে একটি ছবিযুক্ত স্টিকার দেয়া হয়,যেখানে মাদারবোর্ড এর কোন পাশে কোন পোর্ট,কোনটি কোথায় সংযোগ দিতে হবে এ ব্যাপারে সচিত্র দেখানো হয়ে থাকে আপনি ওখান থেকে সাহায্য নিতে পারেন।আর কোন যন্ত্র কিনার সময় ত ওখানে আলাদা একটা ম্যানুয়াল পাবেনই।ওখান থেকে দেখে দেখে কাজ করতে পারেন।তবে আবার মিস্টার বিনের টিভি সংযোগ দেবার মত যেন না করেন………।

আজ এ পর্যন্ত।আল্লাহ হাফেজ।কথা হবে আগামি পর্বে।

আগামী পর্বে আমরা আমাদের যে সমস্ত অসতর্কতার কারণে কম্পিউটারের ক্ষতি করি বা ক্ষতি হয় সে সম্পর্কে আলোচনা করব।ইনশাআল্লাহ।

ফেজবুকে আমি

প্রথম প্রকাশ এখানে
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×