এইখানে,ঠিক এইখানটায়-এই শিমুল গাছের নীচে
যেখানে শীতের শেষ বিন্দুটুকু রেখে গ্যাছে তার অমলিন ছোঁয়া;
এর প্রতিটি কনায় মিশে আছে আমার শৈশব;
জীবনের প্রথম দশটি বছর।
উত্তাল সেই দিনগুলোতে সময় জ্ঞানের হিসেব ছিলনা একরত্তিও;
শিমুল তুলোর সাথে পাল্লা দিয়েই উড়ে চলতো
আমার সকাল-দুপুর-বিকেল ।
কখোনো রাত গভীর হলে বাবার কোলেই ডুব দিতাম প্রকান্ড জলাশয়ে;
কখনোবা কনকনে শীতের সকালে।
সাহেব বাজারের এই পুকুরটি কতোবার যে সাঁতরে এপাড়-ওপাড় করেছি
তার কোন সঠিক পরিসংখ্যান নেই।
পদ্মা নদীর ঘ্রাণ এখনো আমার অঙ্গে লেগে আছে-
বাবাব হাতে মুষ্টিবদ্ধ আমার ছোট্ট হাত,
গুটিসুটি পায়ে হেঁটে গেছি এর তীর ঘেসে।
এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে-আমার রিভার ভিউ স্কুল।
সাহেব বাজারে সাহেবরা থাকতেন কিনা আমার জানা ছিল না ;
তবে একজন চিত্রকর ছিলেন বাড়ীর পাশে,
আমরা তিন ভাই বোন জানলার গ্রীলে দাঁড়িয়ে দেখতাম-
সাদা ক্যানভাসে নিপূণ হাতের ছোঁয়া।
আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম;
আরও বিস্ময়ে প্রত্যক্ষ কোরতাম ওই লাল দালান টি,
আজও বুঝতে পারিনি ওখানে কয়টা কামড়া আছে।
আর এখন যতোদূর চোখ যায়-বেশ কিছু অট্টালিকা
মাথা উঁচু করে দাঁড়িয়ে।
একসময়কার বিশালতা আজ আমার কাছে ক্ষুদ্র হয়ে ধরা দ্যায়,
সমস্ত বিশালতা ছাপিয়ে মাঝরাতে ঝুপ করে পুকুরে নামার শব্দ
আমার কানে এসে লাগে--
আমি হারিয়ে যাই বিশ বছর পেছনে।
(রাজশাহী--তৃতীয় শ্রেণী পর্যন্ত,যেটুকু মনে থাকে)
আলোচিত ব্লগ
আজ সশস্ত্র বাহিনী দিবস।

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।