কাছে থাকার মানেটা কী
নিজের করে পাওয়া ?
আর কতো ঘন্টা একসাথে থাকলে বোলতে পারি --
"আমি তোমার হয়েছি ।"
আর কতো কাছে আসলে বলা যায় --
"শুধু তোমার হয়েছি ।"
আমার চোখ থেকে ঠোঁটে ,
ঠোঁট থেকে ঘাড়ে ,
ঘাড় থেকে গ্রীবায় --বুকে --নাভীমূলে ;
সর্বাঙ্গে খুঁজেছি তোমার নাম ।
নাহ ,পাইনি।
কেবল জেনেছি শরীরের কাছে আসা ভালোবাসা নয় ।
তুমি আলতো হাতে আমার ওষ্ঠ ছুঁয়ে ভাব --
ভালোবেসেছো ।
কঠিন আলিঙ্গনে বুকের ভেতর লেপটে রেখে ভাবো --
আমায় পেয়েছো ।
এতোই কি সহজ মানবীকে পাওয়া ;
তার সুগভীর নোনাজলে কতোটা সর্বগ্রাসি বাস করে
সে নিজেও কি তা জানে ?
ইট -কাঠে মোড়া দালানে হাড়ি -পাতিল খেল ,
মধ্যরাতের উম্মাদনায় মাতো ;
সকালের গরম পেয়ালা হাতে সেরে নাও তেল নুনের হিসেব ।
অতঃপর ব্যস্ত রাস্তায় হারিয়ে যাও কোটি মানুষের ভীড়ে ।
তখন আমিও নিজেকে হারাই আপন কক্ষপথে ;
জীবনের মানে খুঁজতে গিয়ে আবিষ্কার করি --
আমি কখনোই তোমার ছিলাম না ।
আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি ।
আলোচিত ব্লগ
আজ সশস্ত্র বাহিনী দিবস।

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।