টেবিলের উপর শুয়ে থাকা মোবাইলটা বাজতে থাকে অবিরত ..
চট করে যে ধরে ফেলবো --সুযোগ পাইনি ।
ও ঘর থেকে আসতেই অভিমানে থেমে গেল ছোট্ট বাহকটি ।
হাতের মুঠোয় নিয়ে দেখলাম --প্রাইভেট নম্বর ;
কোন সে সুদূরের ডাক এলো এই সবুজ দেশে ?
আইভরি নাকি ওয়াশিংটন ?
কুয়েত নাকি লন্ডন ?
নাকি নিউইয়র্কের উঁচু কোন টাওয়ার থেকে ?
কে ডাকলো আমায় হাতের তালুতে রাখা জাদুর বার্তায় ?
কখনোবা মনে হয় অষ্ট্রেলিয়ার সিডনী ;
অথবা ম্যানহাটনের ব্যাস্ত রাজপথ ।
ডিজিটাল সময়ের হিসেব পারিনা আগের মতোন ,
ঘড়ির কাটার সাথে এক ঘন্টা যোগ করতে গিয়ে বিরাট ধাঁধায় পড়ে যাই ।
তাই এলোমেলো হয়ে যায় সব ,স--ব কিছু ।
তোমার ওখানে কটা বাজলো এখন ;
সন্ধ্যা নেমেছে নাকি সুর্যের প্রথম আলো এসে পড়লো ঘুমন্ত মুখে ।
আচ্ছা ,তুমি কি গরম কফি হাতে ল্যাপটপের স্ক্রীনে আমাকেই খুঁজছো ?
তাহলে বলি --এই ডিজিটাল দেশে ডিজিটাল বাতি নিভে আছে ।
হয়তো মধ্যদুপুরে ক্লান্ত শরীর চাইছিল একটু ভার্চুয়াল ছোঁয়া ;
বার্তা বাহক নিরাশ করাতে চলে গেছ নিজের কাজে ।
তুমি কি আজ গ্রীন স্ট্রাইপ গেন্জীটা পড়েছ নাকি ডীপ ব্লু ?
কতো কীযে জানতে ইচ্ছে করে আমার ;
আমি কোন দিন তোমাকে দেখিনি --
এই সত্য কথাটিকেই ভীষন অবিশ্বাস্য মনে হয় ।
যেন ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারি তোমার চিবুক ,
হ্রদপিন্ডের প্রতিটি স্পন্দন ম্যাসেন্জারের উন্মক্ত প্রান্তর জুড়ে থাকে ।
তোমার নিঃশ্বাস এসে ধাক্কা খায় আমার হেডফোনে ;
লাল-নীল অক্ষরগুলো জানিয়ে দেয় তোমার উপস্হিতি ..
তাই তপস্বিনীর মতো চেয়ে থাকি অবসন্ন চার বাক্সের সামনে ।
আমার ডিজিটাল বার্তা আরতো বাজেনা ;
ডিজিটাল দেশে ডিজিটাল বিদ্যুৎ তো আর আসে না ।
(কোন এক লোডশেডিঙ্গের ক্লান্ত দুপুরে লেখা কবিতা।পুরনো লেখা ঘাটতে গিয়ে মনে পরলো-কতো কথা।ভার্চুয়াল জীবনে এমন মানুষের খুব কাছাকাছি এসেছিলাম যাদের মুখ খানা দেখার কপালো হয় নি।এখন কে কোথায় আছে,কিছুই বলতে পারিনা।খুব অদ্ভুত ব্যাপার।)
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।