somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি হয়তো কোথাও ছিলাম না ///

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৌষের প্রথম প্রহরে ঝোলা হাতে ছুটছি জীবনের তাগিদে,যদিও মন আমার পড়ে আছে নরম কম্বলে মোড়ান আমার ছোট্ট পরীর কাছে।

কিন্তু বিধাতা এতো সুখতো দেন নি সবাইকে,তাইতো সময়ের প্রয়োজনে আমরা ছুটে চলি নিরন্তর।

বইয়ের ভাড়ে জুবুথুবু মানব শিশু অবিরত ছুটে চলে কবুতরের পাঠশালায়,চোখে তার হাজারো আতংক,হাজারো জিজ্ঞাসা।

তৃষিত নয়ন জুড়ে কেবল ভয়রা খেলা করে।তার সাথে যুক্ত হয় অভিভাবকের কড়া চাহনী-"ও যদি ক্লাশে প্রথম হয় ,তবে তুমি কেন পারবেনা?"

সন্তান হিসেবে জন্ম নেওয়ার দায় ভারটা জেনো শিশুরা একাই বহন করছে।হলিক্রস , ভিকারুন্নেসা,আই্ডিয়ালরা লুটে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা,বিনিময়ে বানিয়ে দিচ্ছে এক একটা চাবি দেওয়া পুতুল।যে বয়সে পুতুল গুলোর ছুটে বেড়ানোর কথা সে বয়সেই তাদের হিসেব করতে হচ্ছে -ত্রিভুজের ক্ষেত্রফল।এই হিসেব যে তাদের কোন পথে নিয়ে যাবে আমরা কেউ তা বলতে পারিনা।

এতো অসহনীয়তার মাঝেও কিছু সময়ের জন্যে বুকের ভেতোরটা হু হু করে ওঠে চোখের সামনে নিমিষে ছুটে চলা একজন রিক্সা আরোহীকে দেখে।চোখ পড়তেই প্রথমটা ঠিক বোঝা গেলো না,মাঝবয়সী ভদ্রলোক ;গায়ে সাদা ধব ধবে জ্যাকেট।খুব উদ্বীগ্ন চাহনী সমুখপানে চেয়ে আছে।পরক্ষনেই আমার চোখে পড়লো তার কোলের ভেতোর থেকে উঁকি দিচ্ছে ছোট্ট একটি তুলতুলে বেনুনী।ভালো করে তাকালাম -ওমা বিড়ালের মতো করে জাপটে ধরে বসে আছে একটা মানব পুতুল।বাবা তার পরম আলিঙ্গনে মেয়েকে নিয়ে ছুটে চলেছে কোন এক ঠিকানায়।আমি চেয়ে থাকলাম--অনেক্ষন, যতোখানি থাকলে সেই চাহনীকে অশোভন বলা চলে না।মুহুর্তে আমার চারপাশটা কেমন রঙ্গীন হয়ে গেলো।কুয়াসা ভোর ভেদ করে হেসে উঠলো সকাল বেলার মিষ্টি রোদ্দুর।স্মৃচি আবার ভাসিয়ে নিয়ে গালো পুরোন কথা মালায় -----

লালচে রোদের আদর মাখা
শীতল নিটল পায়ে ;
সবুজ ঘ্রাণের রঙ ছড়ানো
মন মুনিয়া গাঁয়ে ।

খুঁজে ফিরি ছেলেবেলার
বর্ষা ভেজা মাঠ ;
চোখ বুজলেই অনুভবে
বাবার দুটো কাঁধ ।

কুয়াশা ভোর শিশির ছড়ায়
উনুন পোড়ে আঁচে ;
পিঠা উংসব ম্লান হয়ে গ্যাছে
হাজার স্মৃতির মাঝে ।

১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×