কাছে থাকার মানেটা কী
নিজের করে পাওয়া ?
আর কতো ঘন্টা একসাথে থাকলে বোলতে পারি --
"আমি তোমার হয়েছি ।"
আর কতো কাছে আসলে বলা যায় --
"শুধু তোমার হয়েছি ।"
আমার চোখ থেকে ঠোঁটে ,
ঠোঁট থেকে ঘাড়ে ,
ঘাড় থেকে গ্রীবায় --বুকে --নাভীমূলে ;
সর্বাঙ্গে খুঁজেছি তোমার নাম ।
নাহ ,পাইনি।
কেবল জেনেছি শরীরের কাছে আসা ভালোবাসা নয় ।
তুমি আলতো হাতে আমার ওষ্ঠ ছুঁয়ে ভাব --
ভালোবেসেছো ।
কঠিন আলিঙ্গনে বুকের ভেতর লেপটে রেখে ভাবো --
আমায় পেয়েছো ।
এতোই কি সহজ মানবীকে পাওয়া ;
তার সুগভীর নোনাজলে কতোটা সর্বগ্রাসি বাস করে
সে নিজেও কি তা জানে ?
ইট -কাঠে মোড়া দালানে হাড়ি -পাতিল খেল ,
মধ্যরাতের উম্মাদনায় মাতো ;
সকালের গরম পেয়ালা হাতে সেরে নাও তেল নুনের হিসেব ।
অতঃপর ব্যস্ত রাস্তায় হারিয়ে যাও কোটি মানুষের ভীড়ে ।
তখন আমিও নিজেকে হারাই আপন কক্ষপথে ;
জীবনের মানে খুঁজতে গিয়ে আবিষ্কার করি --
আমি কখনোই তোমার ছিলাম না ।
আমি শুধু ভালোবাসাকেই ভালোবেসেছি ।
(সময়ের নিয়মে কাছে আসে মানব- মানবী,তারপর এক হতে থাকা প্রতিনিয়ত।অবশেষে বিচ্ছেদের করুন সুর বেজে ওঠে ডাল পালা জুড়ে।হুমায়ুন আজান সেই কবেই লিখে গেছেন -সব কিছু ভেঙ্গে পড়ে।ঠিক তাই,সেই ভাঙ্গা কাঁচ গুলোকে অযথাই আমরা মানুষ জাতি জোড়া লাগানোর চেষ্টা করি।কিন্তু তা কি সম্ভব? তাইতো সর্বদা অভিনয় করে চলি ভালো থাকার , ভালো রাখার।কারন আমাদের সমাজ আছে,আছে কুষন কাভারে সাজানো সংসার।আমরা ভেঙ্গে যেতে পারি,সংসারতো ভাঙ্গা যাবে না।তাইতো প্রতিনিয়ত নিজেদের আড়াল করি অন্যের সামনে,হয়তোবা এই হিপোক্রেসী অনেকটা নিজের সাথেই।)
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।