কল্পনার নীল আকাশ জুরে কেবল তোমার লাগামহীন উড়ে চলা ;
সবুজহীণ নির্জীব পাহাড়ের আলিঙ্গনে বাড়তে থাকা স্ববর্নলতা আচমকা
কোন এক অজানা ছোঁয়ায় মগ্নতা ফিরে পায়।
বেসামালা চাওয়ার আবর্তে ঘেরা তোমার বিমুগ্ধ আত্বারা ধরা পড়ে
স্বপ্ন চারিনীর প্রখর শৃংখলে ।
কোন সে দেশে বাস তোমার ;
কোথায় তুমি থাকো -
জানার আগ্রহ নিজের অজানতেই নকশা আঁকে হাজার রঙের মেলায় ।
অচেনা মুখের আদল খনে খনে উঁকি মাড়ে ভাবনার সীমারেখা ছুঁয়ে –
কখোন বর্নীল ডোরাকাটা শার্টে আবার কখোন বা কালো ব্লেজারে ঢাকা ;
ব্যস্ত রাস্তার পথ ধরে কানে আই ফোন ঝোলানো তুমি শব্দের মায়া ছড়াও
কোন এক নাতিশীতোষ্ণ শহরের প্রান্ত ঘেঁষে।
সিরিয়াল মেশানো প্রাতঃরাশের গল্পগুলো আরো বেশী মাত্রায় আবেগী করে তোলে;
নিজেকে রাঁধুনীর জায়গায় বসাতেই ভীষন ভালো লাগে তখন।
উড়ন্ত পঙ্খীরাজ-তোমার পালকখীন দুটো শাখা আরো বেশী বিস্তৃত করো –
কোন এক রাজ হংসী নীরবে নিভৃতে ফিরে পাক উষ্ণ কোন বালুকাবেলা ;
যেখানে জল থাকে স্বচ্ছ টলটলে , কাঁচের আয়নার মতোন ধব ধবে তার ছায়া ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



