এক টুকরো আহবান ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অশুদ্ধতার ভরা স্রোতে প্লাবন ছড়িয়ে তুমি চলে যাও ;
তোমরা বিগত হয়ে থাকো ,
এই তুমি আমি মার্কা মিথ্যে প্রহসন একদিন থামবে জানি ।
তবু একদিন ;
খুব বেশি ঝড় হতে ইচ্ছে করে আবার।
প্রলয়ঙ্করী প্রেতাত্মার মতো মোটকে দিতে ইচ্ছে করে কুকুরের হাড় গোড়।
ওরাও কি মানুষ ?
দু’চোখ বেয়ে কেবল লালসার লালা খেলা করে বার্ধক্যের মলাট পড়ানো যৌবনে।
হাসি পায়, ভীষন হাসি পায় - পাট করা সিঁথিতে সাদা চুলের উঁকি ঝুঁকি খেলা।
হয়তো সময় মেনে নিয়েছে আধুনিকতার ডাক ,
কিন্তু তারপরো কিছু কথা থেকে যায় ।
থেকে যায় নৈতিকতার সত্য অহঙ্কার যার গলায় মালা পড়ালে কেবল নিজে নয় ,
চারপাশটাও বড্ড বেশি আলোময় হয়ে ওঠে।
হেমন্তের সোনা রোদ ছড়ানো মুক্ত উঠনে এক বার পা ফেলে দেখো-
একটি বার চোখ মেলে তাকাও দিগন্তের পাড় ঘেঁষা নীলান্তে ;
ওখানে ভালোবাসারা সারাদিন লুটোপুটি খায়,
বিশ্বাসে মেঘকে করে আলিঙ্গন।
তুমি বা তোমরা ; তা যেই হউ না কেন।
ক্ষমতার শক্ত শৃংখল থেকে বেরিয়ে একবার সবুজ ঘাসে পা ছুঁয়ে দেখো-
কি অপরুপ স্নিগ্ধতার ডালা সাজিয়ে রেখেছেন বিধাতা।
ঠান্ডা বাক্সের হীম ঘরে আর আটকে রেখোনা নিজেকে ,
গাদা গাদা ফাইলের মাঝে মুখ ডুবিয়ে খুঁজতে চেও না চেনা নোটের হাসি।
শেষবারের মতোন শুধু একবার হায়েনার মুখোশটা খুলে ফেলে দেখো –
তোমাদের কপোল জুড়ে নেমে আসবে অবাক মুগ্ধতা ।।
১৬টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
অনেকটা পথ হেঁটে এসেছি

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন
দেশটাতো এখন রাজাকারদের....

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
ঝর্ণা জল

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।