তোমাকে পাইনি বলে সবুজ ঘাসে আর রোদ খেলা করে না এক রত্তিও,
পোড়া কাঠ মড়মড় শব্দে ভেঙ্গে উড়ে হলো ছাই ;
এখানে শুখনো দেওয়াশলাই কুয়াশার জলে সিক্ত,
লেলিহান শিখার আদর স্পর্শ ছুঁয়ে যায় না সর্বাংগ।
এখানে কেবল কেরোসিনের ঝাঁঝালো গন্ধ,হাজার টাকার সিলিন্ডার।
এখানে তিতাসের উনুন কেবল হাঁড়ি জ্বালায়;
উত্তাপ ছড়ায় না একটুও।
মোটা কার্ডিগেনের ভাঁজে ভাঁজে বরফ শফেদ ঠান্ডা।
অগ্রহায়নের শিতল হাওয়া--ধোঁয়া তোলা ভাপা পিঠা ,
উল্লাশে ফেটে পড়া বিজয় উৎসব ,
কোনটাতেই কোন উত্তাপ নেই ;
শীত শীত রাতগুলো নিয়ত নিয়ন আলোতে ওম নিতে চায়।
নরম কোম্বল আর লেপের উষ্ণতা হার মেনে গেছে শীতের দাপটে।
তোমার সোয়েটার খুলে দাও,বহুল ব্যবহৃত সোয়েটার ;
যার প্রতি সূতোর ভাঁজ খুলে মেখে নেবো আজন্ম উষ্ণতা ।।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।