নন্দিতা-তোমার কাছে ফিরতে চাই ..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বীনাকা , তোর রূপের মাঝে ডুব দিয়ে ছুঁতে ইচ্ছে করে সরল কৈশর,
কেশ এলানো ঝুল ডালের বৃত্তে প্রতিনিয়ত আবদ্ধ করি নিজেকে।
চুলের ডান পাশে সেই কবেই পাঁক ধরেছে,তাকে উপেক্ষার এ এক তীব্র আয়োজন যেন ,
তারুন্যের প্রান্ত ঘেঁষে আজন্ম বেঁচে থাকার লালসা।
শুখনো মড়মড়ে পাতার বুক জুরে খেলা করে সফেদ আঙ্গুল,
হাতের উস্কানীতে লজ্জাবতীর লাজ সরাতে ইচ্ছে করে বার বার ;
আর পান কৌড়ি্র ডুব সাঁতার হিংসুটে বিহঙ্গী করে আরো ।
মনে হয়,ইশ আমিও যদি এমন শাপলা- শালুক ঝিল হতে পারতাম ;
তোর ভূমির গহীনে টলটলে জল রাশি কেবলি আচ্ছন্ন করে সেই ছাত্র বেলার মতোই।
এম এ ,এম ফিল সব পাড় করেও নিজেকে কাঠের বেঞ্চিতে কেন যে বারংবার বসাতে মন চায় সে এক আশ্চর্য রহস্য ।
আমার কুল বাক্সের ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড আর আরাম কেদারার আয়েসি অফিস আরতো টানে না ;
পায়ের দু খানা চপ্পল খুলে তোর সবুজ গালিচায় শুয়ে থাকতে বড্ড মন চায়।
মাথার উপর বিশাল আকাশ,তার সীমান্ত ছাড়িয়ে জ্বলজ্বলে তারা গুনেই পার করে দিতে পারি
সহস্র রাত্রি।
জানি,আমার জন্যে কোন টাইম মেশিন আবিষ্কার হবে না,
ফিরতেও পারবোনা প্রীতিলতার রাজপ্রাসাদে।
প্রিয়তমর হাত ধরে হারিয়ে যেতে পারবোনা কোন এক বসন্তে ,
কৃষ্ণচূড়ার লালচে কলি জড়াবেনা খোলা বেনুনি ,
আনন্দ উল্লাশে মাতবেনা রুম ঝুম পায়ের নুপূড় ।
ক্লাশ ফাঁকি দিয়ে জমবেনা টি এস সিতে অযাচিত আড্ডা।
তবু দেখিস ,একদিন ঠিকি আমি পৌঁছে যাবো ঝোলা কাঁধে-
তোর মতোন অপ্সরা সুন্দরীর করতলে লিখে নেব আপন ঠিকানা।।
-----------------------------------------------------------------------------
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।